চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 30, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করতে পাকিস্তান মধ্যস্থতায় আলোচনা আয়োজনের প্রস্তুতির কথা বললেও, এতে সরাসরি অংশগ্রহণের বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছে ইরান।

মুম্বাইয়ে ইরানের কনস্যুলেট জেনারেল এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হয়নি। কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে “অযৌক্তিক ও অতিরিক্ত দাবি” আদান-প্রদান হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের উদ্যোগ তাদের নিজস্ব বিষয় এবং ইরান এতে অংশ নেয়নি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানকে “অস্থির” বলে উল্লেখ করে তেহরান তাদের অবস্থান পরিষ্কার থাকার কথা জানায়।

পাকিস্তানের উদ্যোগ

রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসলামাবাদে সৌদি আরব, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়াসহ যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা হয়। দার জানান, বৈঠকে অংশ নেওয়া দেশগুলো ইসলামাবাদে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রতি সমর্থন জানিয়েছে।

তিনি আরও দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তিনি নিজে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে একাধিকবার কথা বলেছেন।

আলোচনা নিয়ে বিভ্রান্তি

ইসলামাবাদের বৈঠকে যুক্তরাষ্ট্র, ইরান বা ইসরায়েলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না। তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনার জবাব পাঠিয়েছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, সরাসরি আলোচনা না হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতে আনুষ্ঠানিক আলোচনার পথ তৈরি করতে পারে।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা
Previous Post

অভিনেতা রাহুলের শেষ বিদায়ে শ্মশানে জনতার ঢল

Next Post

ঈদ সংখ্যায় সাত সমুদ্দুর ডজন সাগর

Next Post

ঈদ সংখ্যায় সাত সমুদ্দুর ডজন সাগর

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফৌজদারহাটে অভিযান: ২৫ মেট্রিক টন অবৈধ ডিজেল উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT