চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে দর্শক আস্থার শীর্ষে চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 30, মার্চ 2026
in বিনোদন
A A

দেশের জেনারেল এন্টারটেইনমেন্ট চ্যানেলগুলোর (জিইসি) মধ্যে রমজান মাসে দর্শক চাহিদার (জিআরপি) সর্বশেষ প্রতিবেদনে আবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছে চ্যানেল আই। বিশেষ করে ইফতার ও সেহেরির সময়সূচিতে দর্শকদের সবচেয়ে বেশি আস্থা দেখা গেছে এই চ্যানেলটির ওপর।

গ্রস রেটিং পয়েন্ট (জিআরপি)-এর গ্রাফ বিশ্লেষণে দেখা যায়, ইফতারের সময় প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠানগুলো—বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর ‘ভিম মনোহর ইফতার’ এবং ধর্মীয় অনুষ্ঠান ‘কাফেলা’ দর্শক চাহিদার দিক থেকে অন্যান্য চ্যানেলকে ছাড়িয়ে গেছে। এই সময়ের অনুষ্ঠানগুলো নিয়মিতভাবেই বিপুল দর্শক আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

একইভাবে সেহেরির সময়েও দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে ‘কাফেলা’ এবং কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান। এই স্লটে চ্যানেল আই একপ্রকার একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে বলেই প্রতিবেদনে উঠে এসেছে।

চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, শুধু এবারের রমজান নয়, বিগত দুই দশক ধরেই ‘কাফেলা’ ও ‘মনোহর ইফতার’ অনুষ্ঠানগুলো জিআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। দর্শকদের এই ধারাবাহিক আস্থাই এই সাফল্যের মূল চালিকা শক্তি।

এ অর্জনের জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে চ্যানেল আই। কর্তৃপক্ষের ভাষ্য, দর্শকদের ভালোবাসা ও বিশ্বাসের কারণেই তারা দীর্ঘদিন ধরে মানসম্মত ও জনপ্রিয় অনুষ্ঠান উপহার দিয়ে আসতে পারছে।

Tags: ইফতারচ্যানেল আইজিআরপিরমজান মাসলিড বিনোদন
Previous Post

খুলনায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

Next Post

স্থল অভিযান পরিচালনায় ইরানে ১০ হাজার মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা

Next Post

স্থল অভিযান পরিচালনায় ইরানে ১০ হাজার মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা

জ্বালানি নিয়ে দেশজুড়ে ভোগান্তির মধ্যে সরকারি নজরদারি বাড়ানোর দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT