চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ সংখ্যায় সাত সমুদ্দুর ডজন সাগর

মাশরুর শাকিল by মাশরুর শাকিল
6:59 অপরাহ্ন 30, মার্চ 2026
in শিল্প সাহিত্য
A A

শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর পাঁচ দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে লেখালেখি করে আসছেন। আর এবারের ঈদ সংখ্যায় সর্বাধিক লেখা দিয়ে তিনি হয়েছেন অন্যতম শীর্ষ লেখক। ঈদ সংখ্যাগুলোতে এক ডজন সাগর সাহিত্যে আপনি স্মৃতি, স্মৃতিকথা, গল্প, উপন্যাস, আত্মজীবনী, কিশোর উপন্যাস প্রতিটিতে ভিন্ন স্বাদ, ভিন্ন অনুভূতি, ভিন্ন ভাবনার খোরাক পাবেন এবং অনিবার্যভাবেই আপনার নির্মল আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেবে।

আম্মার সঙ্গে ঈদ স্মৃতি নিয়ে…

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের বড় সন্তান, শিশু সাহিত্যিক ও টেলিভিশন ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর। মায়ের সঙ্গে তার প্রেমময় সম্পর্ক বেশ সুবিদিত। ২০২১ সালে রাবেয়া খাতুন জীবনের ওপারে চলে যান। বড় ছেলে সাগরের সঙ্গে রাবেয়া খাতুনের সম্পর্ক এতটাই গভীর ও বিস্তৃত যে, তিনি মায়ের স্মৃতি ছাড়া নিজের জীবন কল্পনা করতে পারেন না। তার কাছে আম্মা এখনো সতত বহমান নীরব নদীর মতো। প্রথম আলোর দৈনিক ছাপা পত্রিকায় মায়ের সঙ্গে ঈদ করার স্মৃতি লিখেছেন।

‘প্রতিদিনের বাংলাদেশে’ ফিরে দেখা স্মৃতিতে তিনি মায়ের সঙ্গে ঈদ করার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। এইসব স্মৃতি আলেখ্যে সাগর তার পরিবারের প্রতিটি নারীর সঙ্গে রাবেয়া খাতুনের স্মৃতি কীভাবে জড়িয়ে আছে তা ফিরে দেখেছেন। লেখাগুলো মায়ের ছায়ায়, মায়ের মায়ায় বড় হওয়া একজন সন্তানের হৃদয়ের গভীর চিন্তার লিখিত রূপ। এখানে সাহিত্যিক রাবেয়া খাতুনের অনন্যতা যেমন উঠে এসেছে, তেমনি মা রূপে চিরন্তন সৌন্দর্যও ঠিকরে পড়েছে।

ছুঁয়ে যাওয়া মানুষের স্মৃতি ও স্মৃতির পরাবাস্তব গল্প

কালের কণ্ঠে প্রকাশিত গল্প ‘হুইলচেয়ার’ বাস্তব ও পরাবাস্তবতার গল্প। গল্পটি পড়তে পড়তে আপনার মনে হবে, আপনি হুইলচেয়ারে বসতে বাধ্য হওয়া বড় মানুষের অসম্ভব শক্তিমত্তার সত্য কাহিনী শুনছেন। শেষদিকে এসে ছোটগল্পের সৌন্দর্যে গল্পের বাকবদল ঘটে। মায়ের হুইলচেয়ার কেনার টাকা যে পকেটমার হাওয়ার মতো উড়িয়ে দিতে চেয়েছিল, সেই দুর্ঘটনা-আক্রান্ত গণপিটুনিতে আহত পকেটমারের জন্য হুইলচেয়ার কেনার ঘটনা মানবিকতার সঙ্গে ভালোবাসার শক্তিকে মিলিয়ে দেয় এমনই এক পরাবাস্তব গল্প ‘হুইলচেয়ার’।

আমরা সবাই জিরো পয়েন্ট মানে ঢাকার জিরো পয়েন্টকে বুঝি নব্বইয়ের গণ-অভ্যুত্থানের জিরো পয়েন্ট, নূর হোসেনের জিরো পয়েন্ট বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দূরত্ব নির্দেশক জিরো পয়েন্ট। দেশ রূপান্তরে প্রকাশিত ‘জিরো পয়েন্ট’ গল্পের নামটি দেখে পাঠক এমন কিছুই ভাববেন। কিন্তু না ছোটগল্পের পূর্ণ রহস্য নিয়ে রচিত এই গল্প। গরিব মানুষকে খুশি করতে তাদের দাওয়াতে খুঁজে খুঁজে অংশ নেওয়া এক বিত্তবান মানুষ। গল্পের শেষে জানা যায়, নিজের জানাজায় বেশি মানুষের উপস্থিতির প্রত্যাশাই ছিল তার এই পাগলামির কারণ যা জাদুবাস্তবতার অনন্য স্বাদ দেয় পাঠককে।

সমকালের ‘স্মৃতিগল্প’ আলম সাহেবের আর্কাইভ পড়লে আপনি আপনার বাসার পাশে থাকা কোনো নির্জন বাড়ি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন।

বিস্ময় প্রতিভার স্মৃতি

মানবজমিনে প্রকাশিত স্মৃতিকথায় টেলিভিশনের বাস্তব তিন বিস্ময়কর ব্যক্তিত্ব ফজলে লোহানি, আলী ইমাম এবং ফরিদ আলীকে নিয়ে আলোচনা করা হয়েছে। এই তিন প্রতিভাকে বর্তমান পাঠকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের প্রথম প্রজন্মের বিস্ময়কর মানুষ, সময়ের চেয়ে এগিয়ে থাকা সাংবাদিক ও উপস্থাপক ফজলে লোহানি। পরবর্তী প্রজন্মে আলী ইমাম এবং বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটকের শিল্পী ফরিদ আলীকে চিত্রায়িত করেছেন লেখক সাগর। যাদের প্রত্যেকের সঙ্গে কাজের আনন্দ ও অভিজ্ঞতা রয়েছে তার।

বিটিভি থেকে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের বাংলাদেশ যাত্রায় লেখকের চার দশকের বেশি টেলিভিশন জীবন।

আমাদের সময়-এ প্রকাশিত স্মৃতিকথায় বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রযোজক রিয়াজ উদ্দিন বাদশাকে নিয়ে লিখেছেন ‘বাদশার গল্প’। কীভাবে আলী ইমামের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলে প্রযোজক বাদশা নিজেই অভিনয় করে সরাসরি সম্প্রচার চালু রেখেছিলেন তারই স্মৃতি তুলে ধরা হয়েছে। এইসব স্মৃতির ভাণ্ডার সাগরের নানা লেখায় আমরা পূর্বেও পেয়েছি। বাস্তব মানুষকে স্মৃতির ঝাঁপি খুলে লেখায় জীবন্ত করে উপস্থাপনের অসাধারণ ক্ষমতা আছে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের।

নানা স্বাদের উপন্যাস

‘ছোটকাকু’ সিরিজের স্রষ্টা হিসেবে ছোট-বড় সবার কাছে জনপ্রিয় ফরিদুর রেজা সাগর। জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন বাংলাদেশের নানা প্রান্তে ছোটদের কাকু হয়ে একটি ক্ষুদে গোয়েন্দা দল নিয়ে অ্যাডভেঞ্চারাস অভিযান চালান। এবার পাঁচটি ঈদ সংখ্যায় পাঁচটি ছোটকাকু কিশোর গোয়েন্দা রহস্য উপন্যাস লিখেছেন তিনি।

পাক্ষিক ‘অন্যদিন’-এ প্রকাশিত কিশোর উপন্যাস ‘কিশোরগঞ্জের কিশোর দল’। একটি শিশু উদ্ধারের কাহিনী। কিশোর গ্যাং এখন আমাদের সবার মাথাব্যথার কারণ। উপন্যাসে কিশোর দলের কথাও লেখা হয়েছে যারা ভালো কাজ করতে চায়, সবার মঙ্গলে জোট বাঁধে এবং শেষ পর্যন্ত খারাপ কিশোর গ্যাংয়ের বিপরীতে সফল হয়। রহস্যের ছলে কিশোরগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান ও খাবার-দাবারের তথ্য ঢুকিয়ে দেওয়ার মুন্সিয়ানা দেখিয়েছেন ছোটকাকুর স্রষ্টা।

বাংলাদেশ প্রতিদিনে ‘গল্পের সাইজে’ ছোটদের উপন্যাস ‘ইলেভেন স্টার ক্রিকেট ক্লাব’। শহরের বিত্তবান পরিবারের সন্তানদের সঙ্গে রাস্তায় অনাদরে অবহেলায় থাকা শিশু-কিশোরদের নিয়ে ক্রিকেট ক্লাব গঠন করার কাহিনী। গল্পের ছলে লেখক বৈষম্যহীন এক সার্বজনীন শৈশবের আহ্বান জানিয়েছেন যেখানে সব শিশু সমান ভালোবাসা পাবে।

খবরের কাগজে প্রকাশিত উপন্যাস ‘দক্ষিণা দুয়ারে ভয়ংকর বিপদও’ ছোটকাকু সিরিজের একটি উপন্যাস। গা ছমছমে এক কাহিনী ফেঁদেছেন লেখক। তবে এই গল্পে ছোটকাকুর চরিত্র শরীফ সিঙ্গাপুরির শিশুতোষ ভয় পাওয়ার কাহিনী শিশুমনে মিষ্টি ভীতি তৈরি করতে পারে। ছোটকাকু শেষ পর্যন্ত রহস্য উদ্ঘাটন করেন।

‘আনন্দ আলো’র সিনেমার গ্রামে ছোটগল্প। সিনেমার বাস্তব চরিত্র নিয়ে মুক্তিযুদ্ধকে উপজীব্য করে লেখা একটি নাতিদীর্ঘ উপন্যাস। ঈদ সাহিত্য সংখ্যায় উপন্যাস পড়তে গিয়ে আপনি ঝকঝকে কাগজে অসাধারণ ইলাস্ট্রেশনে রমণীয় অনুভূতি পাবেন।

ঈদ সংখ্যা মানে শুধু ঈদের ছুটিতে পড়া নয় আরেকটি ঈদ সংখ্যা হাতে পাওয়ার আগ পর্যন্ত পড়ার আনন্দ ভাগাভাগি করা। যারা ছুটিতে সংগ্রহ করতে পারেননি, তারা আজই সংগ্রহ করুন এবং নানা স্বাদের এক ডজন ‘সাগর কলা’র স্বাদ নিন।

Tags: ফরিদুর রেজা সাগরশিশু সাহিত্যিক
Previous Post

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

Next Post

চট্টগ্রামের ফৌজদারহাটে অভিযান: ২৫ মেট্রিক টন অবৈধ ডিজেল উদ্ধার

Next Post
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফৌজদারহাটে অভিযান: ২৫ মেট্রিক টন অবৈধ ডিজেল উদ্ধার

একাত্তরের নয়মাস অডিওবুক | পর্ব-২২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT