চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় ১১ হাজার ৩০০ লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
3:46 অপরাহ্ন 30, মার্চ 2026
in - সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর-কয়রাডাঙ্গা মোড়ে ১১ হাজার ৩০০ লিটার জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলো, তেল মজুদকারী ব্যবসায়ী আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের শামসুল ইসলামের ছেলে টিটন আলী (৩৭), ট্রাক চালক চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে আলী হোসেন (৫৩), হেলপার একই গ্রামের মৃত আবু হোসেনের ছেলে মোজাম হোসেন (৫০) ও পীরপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে রায়হান (২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের খাদিমপুর-কয়রাডাঙ্গা মোড়ে টিটন নামের একজন ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল গাড়ি করে তার নিজ দোকানে নিয়ে আসছিলেন। এসময় এলাকাবাসী ট্রাক ও ড্রাম বোঝাই তেল দেখে সন্দেহ হলে তা আটক করে পুলিশে খবর দেয়। পরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আটক করা জ্বালানি তেল জব্দ করেন। এসময় সঠিক কাগজপত্র দেখাতে না পারায় দোকান মালিক, ট্রাক ড্রাইভার ও দুজন হেলপারকে আটক করে। এ সময় ২ হাজার ৮০০ লিটার ডিজেল ও ৮ হাজার ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে জ্বালানি তেল বোঝাই গাড়ি ও ড্রাম জব্দ করা হয়েছে। এসময় ব্যবসায়ী, ড্রাইভার সহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Tags: ৪ জন আটকচুয়াডাঙ্গা
Previous Post

মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন সামরিক জান্তা নেতা

Next Post

সহঅভিনেত্রীকে বাঁচাতে গিয়েই প্রাণ গেল রাহুলের?

Next Post

সহঅভিনেত্রীকে বাঁচাতে গিয়েই প্রাণ গেল রাহুলের?

ছবি: সংগৃহীত

জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT