চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমুদ্র থেকে উঠানোর পরেও জীবিত ছিলেন রাহুল, পরে কী হলো?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 অপরাহ্ন 29, মার্চ 2026
in বিনোদন
A A

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে গোটা বাংলা শোবিজ অঙ্গন। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের দর্শকদের কাছেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। বিশেষ করে তার প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।

রবিবার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকত-এ একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে। ‘ভোলে বাবা পার করেগা’ নামের ধারাবাহিকটির শুটিং শেষে বিকেলের দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুটিং শেষ হওয়ার পর একাই সমুদ্রে নামেন রাহুল। কাছেই ছিলেন সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র, তবে তিনি সৈকতেই অবস্থান করছিলেন।

হঠাৎই জলের মধ্যে বিপদে পড়েন রাহুল। ধারণা করা হচ্ছে, তার পা বালিতে আটকে যায় এবং সেই সময় একটি শক্তিশালী ঢেউ আছড়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে না পেরে তিনি ডুবে যেতে থাকেন। বিষয়টি বুঝতে পেরে শ্বেতা চিৎকার করে সবাইকে সতর্ক করেন।

অভিনেতা দিগন্ত বাগচী জানান, “হয় তিনি সাঁতার জানতেন না, অথবা কোথাও আটকে পড়েছিলেন। যখন তাকে উদ্ধার করা হয়, তখনও তিনি জীবিত ছিলেন।”

রাহুলের গাড়িচালকও জানান, তিনি সমুদ্রে নামতে বারণ করেছিলেন, কিন্তু রাহুল তা শোনেননি।

দ্রুত তাকে উদ্ধার করে প্রায় ১০-১২ কিলোমিটার দূরের দীঘা মহকুমা হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। তবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

ধারাবাহিকটির প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী জানান, শুটিং শেষ হওয়ার পর শিল্পীদের একে একে ছেড়ে দেওয়া হচ্ছিল। সেই সময়ই ফোন পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং রাহুলকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পথে রাহুলের শ্বাসকষ্ট হচ্ছিল এবং ধারণা করা হচ্ছে, সেই সময়ই তিনি হৃদরোগে আক্রান্ত হন। প্রায় ২০-২২ মিনিটের মধ্যেই তার মৃত্যু ঘটে।

জানা গেছে, সোমবার কাঁথি হাসপাতালে তার দেহের ময়নাতদন্ত হবে। বর্তমানে তার মরদেহ দীঘার মর্গে রাখা হয়েছে। ইতোমধ্যেই তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার দীঘার উদ্দেশে রওনা দিয়েছেন।

Tags: অভিনয়চিরদিনই তুমি যে আমারধারাবাহিকনাটকরাজরাহুল ব্যানার্জীলিড বিনোদনসিনেমা
Previous Post

‘কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না’

Next Post

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

Next Post
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT