চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩ বছর পর স্ত্রীর প্রতিশ্রুতি পূরণ, নাতনিকে সমান ওজনের মুদ্রা উপহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 পূর্বাহ্ন 29, মার্চ 2026
in - সেমি লিড, জনপদ, বগুড়া
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা গাড়িচালক আবদুল কাদের ২৩ বছর আগে স্ত্রীর দেওয়া একটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নাতনিকে ব্যতিক্রমী উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভালোবাসা ও দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে শেষ পর্যন্ত প্রয়াত স্ত্রীর ইচ্ছা পূরণ করেন তিনি।

গত শুক্রবার (২৭ মার্চ) নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে দাঁড়িপাল্লায় বসিয়ে নাতনি নাঈমা খাতুনকে (২৩) তার সমান ওজনের ৭০ কেজি ৩০০ গ্রাম ধাতব মুদ্রা উপহার দেন আবদুল কাদের। অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও প্রতিবেশীসহ প্রায় ১৫০ জন অতিথি উপস্থিত ছিলেন।

জানা যায়, ২৩ বছর আগে নাতনি নাঈমার জন্মের সময় তার নানি প্রয়াত পাতা বেগম ঘোষণা দিয়েছিলেন নাতনির বিয়ের সময় তাকে দাঁড়িপাল্লায় তুলে সমপরিমাণ ধাতব মুদ্রা উপহার দেওয়া হবে। সেই সময় থেকেই এই দম্পতি মাটির ব্যাংকে মুদ্রা জমাতে শুরু করেন।

তবে প্রায় দুই বছর আগে পাতা বেগম মারা যান। এর পর নাঈমার বিয়ে হলেও পর্যাপ্ত মুদ্রা না থাকায় তখন সেই প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব হয়নি। পরে নাতনি অন্তঃসত্ত্বা হলে আর দেরি না করে দীর্ঘদিনে জমিয়ে রাখা দেড় বস্তা মুদ্রা দিয়ে স্ত্রীর সেই ইচ্ছা বাস্তবায়ন করেন আবদুল কাদের।

এমন ব্যতিক্রমী উপহার পেয়ে আবেগাপ্লুত নাঈমা খাতুন বলেন, নানির স্বপ্ন ছিল বিয়েতে এমন উপহার পাওয়া। তখন তা সম্ভব না হলেও নানা আজ সেই ইচ্ছা পূরণ করেছেন যা তাকে গভীরভাবে স্পর্শ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত আবদুল কাদেরের ভাতিজা ও বগুড়া জেলা ফল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হাসান জানান, নাঈমার জন্মের সময় করা ওই প্রতিশ্রুতি পরিবারের সবারই জানা ছিল। চাচি না থাকলেও তার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে চাচা আনুষ্ঠানিকভাবে এই উপহার দিয়েছেন। তিনি আরও জানান, বেশিরভাগই ৫ টাকার মুদ্রা দিয়ে ৭০ কেজি ৩০০ গ্রাম ওজন পূরণ করা হয়েছে।

নানা-নানির এমন ভালোবাসার গল্প ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

Tags: বগুড়া
Previous Post

তেল না পেয়ে ক্ষোভ, নড়াইলে ট্রাকচাপায় ফিলিং স্টেশন ম্যানেজারকে হত্যা

Next Post

১৩ দিনের পর বিকালে আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন

Next Post
ছবি: সংগৃহীত

১৩ দিনের পর বিকালে আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন

ছবি: সংগৃহীত

হঠাৎ ব্যাংক অ্যাকাউন্টে ১০ কোটি টাকা, এক টাকাও তুললেন না কৃষকের স্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT