চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাহক তথ্য ফাঁসের গুঞ্জন: স্বপ্ন বলছে, ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষিত

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
9:04 অপরাহ্ন 28, মার্চ 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ছবি: দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’

ছবি: দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’

দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’ তাদের গ্রাহক তথ্য ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের প্রেক্ষাপটে ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ বলেছে, তাদের গ্রাহকদের সংবেদনশীল ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষিত রয়েছে।

এ প্রসঙ্গে স্বপ্নের মার্কেটিং বাজেট অ্যান্ড কমিউনিকেশন অপারেশন্সের লিড মো. মাহাদী ফয়সাল বলেন, হ্যাকারদের সঙ্গে কোনো আপোষ করা হয়নি এবং বিষয়টি সমাধানে আইনশৃঙ্খলা বাহিনী ও দেশি-বিদেশি সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে কাজ চলছে।

তিনি বলেন, ‘আমরা এতটুকু বলতে পারি, গ্রাহকদের তথ্য সুরক্ষিত রয়েছে।’

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, গত ২০ আগস্ট ২০২৫ আন্তর্জাতিকভাবে কুখ্যাত হ্যাকার ‘র‍্যানসমওয়্যার’ গ্রুপ স্বপ্ন কর্তৃপক্ষের কাছে দেড় মিলিয়ন মার্কিন ডলার চাঁদা দাবি করে। তবে এ দাবির কাছে কোনো ধরনের আপোষ করেনি প্রতিষ্ঠানটি।

আরও বলা হয়, ঘটনার পরপরই বিষয়টি এসিআই লিমিটেডের এমআইএস বিভাগকে জানানো হয় এবং তাদের তত্ত্বাবধানে একটি অডিট পরিচালনা করা হয়। এতে সিস্টেম পর্যালোচনা করে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বপ্ন জানায়, আইটি অবকাঠামোর নিরাপত্তা জোরদারে নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল, এন্টারপ্রাইজ-গ্রেড সিকিউরিটি সলিউশন ও উন্নত অ্যান্টিভাইরাস ব্যবস্থার পাশাপাশি ২৪ ঘণ্টা নেটওয়ার্ক মনিটরিং চালু করা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, তাদের আউটলেটগুলো অফলাইন ও ইন্ট্রানেটভিত্তিক হওয়ায় সাইবার আক্রমণের মধ্যেও সেবা কার্যক্রম সচল ছিল।

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়ে ‘স্বপ্ন’-এর পক্ষ থেকে বলা হয়, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে।

গ্রাহকদের সতর্ক করে স্বপ্ন বলেছে, সন্দেহজনক কল বা বার্তায় ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অজানা লিংকে ক্লিক থেকে বিরত থাকা এবং কোনো অবস্থাতেই পাসওয়ার্ড বা ওটিপি না দেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।

প্রতিষ্ঠানটি জানায়, গ্রাহকদের আস্থা বজায় রাখতে তথ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ অব্যাহত রয়েছে।

এর আগে স্বপ্নের গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ সামনে আসে। হ্যাকাররা প্রায় ১৫ লাখ মার্কিন ডলার দাবি করে বলে জানা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের নাম, ফোন নম্বর ও কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

Tags: ঢাকা মেট্রোপলিটন পুলিশতথ্য নিরাপত্তাপ্রযুক্তিবাংলাদেশর‍্যানসমওয়্যারসাইবার সিকিউরিটিসাইবার হামলাসিটিটিসিস্বপ্ন
Previous Post

প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম বিএনপি কার্যালয়ে তারেক রহমান

Next Post

শেষ দুই ওভারের ঝড়ে রিশাদদের হারাল শরিফুলদের পেশোয়ার

Next Post

শেষ দুই ওভারের ঝড়ে রিশাদদের হারাল শরিফুলদের পেশোয়ার

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঢাবি শিক্ষক মোনামীর ছবি নিয়ে যা জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT