চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদের ‘সাউন্ড সিস্টেম বিভ্রাট’ তদন্তে কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:07 অপরাহ্ন 28, মার্চ 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে শব্দযন্ত্র বা সাউন্ড সিস্টেমে বিভ্রাটের পেছনে কোনো ‘নাশকতা’ বা ‘সাবোটাজ’ ছিল কি না তা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সংসদ কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১২ মার্চ প্রথম অধিবেশন শুরু হওয়ার সময় সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়ায় কার্যক্রম কিছু সময় বন্ধ রাখতে হয়েছে। বিষয়টি নিয়ে সংসদ সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছিল। বিশেষ করে জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে সরাসরি অভিযোগ করেছিলেন।

চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, ‘সাউন্ড সিস্টেমে সত্যিই কোনো নাশকতা হয়েছে কি না, তা আমরা গুরুত্বসহকারে যাচাই করছি। সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি যান্ত্রিক ত্রুটি শনাক্তে বুয়েটের বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।’

তিনি আরও জানান, সংসদ সদস্যদের ব্যবহৃত হেডফোনের তিক্ত অভিজ্ঞতার বিষয়টি জানা গেছে। হেডফোন ব্যবহারে কান ও মাথা গরম হয়ে যায় এবং পার্লামেন্টে ব্যবহার অপ্রস্তুত। এসব দ্রুত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা সম্পর্কেও আলোচনা হয়েছে। চিফ হুইপ জানান, মন্ত্রী, স্পিকার ও হুইপদের বাইরে বাকি সংসদ সদস্যদের আবাসনের ব্যবস্থা করার চেষ্টা চলছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম বরাদ্দের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সাউন্ড সিস্টেম সংস্কারের দেরি প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ আগস্টের পর নির্বাচনের পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নির্বাচনের দিনেও অনেকে সংশয় প্রকাশ করেছিলেন। তবুও আমরা চেষ্টা করছি সবকিছু নিয়মমাফিক চালানোর।’

Tags: তদন্ত কমিটিত্রয়োদশ জাতীয় সংসদসংসদ কমিটিসংসদ সদস্য
Previous Post

ভালো বাসা থেকে ভালোবাসা: হাফিজের জবানিতে দিলারার সঙ্গে বিয়ে পর্ব

Next Post

দেশের বিভিন্ন তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

Next Post
সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

জনপ্রিয় কোরিয়ান অভিনেতার মরদেহ উদ্ধার, কী হয়েছিলো?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT