চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে ড্র, সেমিতে নেপালকে পেল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 28, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে পাকিস্তানের হারে কোনো সমীকরণ ছাড়াই সেমিফাইনাল নিশ্চিত হয়ে রোনান সুলিভানদের। বি গ্রুপের শেষ ম্যাচে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয় নিজেদের অবস্থান নির্ণয়ে। ম্যাচ ড্র হলেও গোল ব্যবধানে পিছিয়ে সেমিতে উঠেছে লাল-সবুজের দল। সেমিতে মুখোমুখি হবে নেপালের।

‘বি গ্রুপে’র প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় পাকিস্তান। তাতে তাদের বিদায় নিশ্চিত হয়ে যায় আসর থেকে। এই গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ ও ভারত। তাতে দুই ম্যাচ শেষে উভয়ের পয়েন্ট সংখ্যা সমান ৪ হলেও ১ গোলে এগিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয় ভারত। সেমিতে তারা মুখোমুখি হবে ‘এ গ্রুপ’ রানার্সআপ ভুটানের।

আগামী ১ এপ্রিল মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে প্রথম সেমিতে বাংলাদেশ ও নেপাল এবং দ্বিতীয় সেমিতে ভারত ও ভুটান মুখোমুখি হবে।

শনিবার ভারতের বিপক্ষে শুরুর দিকেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে রোনান সুলিভান ও আব্দুল রিয়াদ ফাহিমের নৈপুণ্যে ম্যাচে দারুণভাবে প্রত্যাবর্তন করে লাল-সবুজের দল। আক্রমণ-প্রতিআক্রমণে চলতে থাকা ম্যাচের ১৭ মিনিটে লিড পায় ভারত। কর্নার থেকে আসা বল হেডে বাংলাদেশ জালে পাঠান বিশাল। ১-০তে এগিয়ে যায় ভারত।

সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ একের পর এক চেষ্টা চালিয়ে যায়। তবে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগকরা সময় পর্যন্ত। টানা আক্রমণে যোগ করা সময়ের অষ্টম মিনিটে কর্নার আদায় করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। রোনান সুলিভানের নেয়া কর্নার কিক থেকে দৃষ্টিনন্দন শটে গোল আদায় করে বাংলাদেশকে সমতায় ফেরান ফাহিম। পরে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের লড়াই।

দ্বিতীয়ার্ধে দুদলই সমান তালে আক্রমণে মাতে। তবে কোনো দলই গোল আদায় করতে পারেনি। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় লড়াই।

Tags: ফাহিমবাংলাদেশভারতমালদ্বীপরোনানলিড স্পোর্টসসাফসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপসুলিভান
Previous Post

‘ভাগ্যিস ফিনালিস্সিমা বাতিল হয়েছিল, না হলে হেরে যেতাম’

Next Post

তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post

তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নির্মাতাদের চোখে ‘সবচেয়ে উজ্জ্বল আলো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT