চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ ভবন মেডিকেল সেন্টারের আধুনিকায়নের সুপারিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 28, মার্চ 2026
in - সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন এবং চিকিৎসা সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটি।

জাতীয় সংসদ ভবনে আজ (২৮ মার্চ) অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে সংসদ ভবনের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, বিশেষ করে কার্ডিয়াক চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়, আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সংগ্রহ, লাশবাহী ফ্রিজিং গাড়ি ক্রয় এবং স্বনামধন্য কোম্পানি থেকে মানসম্মত ওষুধ ক্রয়ের উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

কমিটির সদস্যবৃন্দ-রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়ার ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৫০ ও ২৫১ বিধি এবং সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনের সংস্কার ও মেরামত কাজের অগ্রগতি, শেরে-ই-বাংলা নগরে অবস্থিত এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ সংস্কার, এবং সিভিল, ই/এম ও কাঠের কারখানা বিভাগের কার্যক্রম পর্যালোচনা করা হয়।

সংসদ সদস্যদের জন্য ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল অফিসার পদায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার ফ্ল্যাটসমূহে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নির্ধারিত জনবল পূর্বের রেওয়াজ অনুযায়ী সদস্য ভবন শাখায় পদায়নের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া, সংসদ সদস্যদের আবাসন ভবনের আসবাবপত্র দ্রুত প্রস্তুত, মেরামত ও সংস্কারের নির্দেশনা দেওয়া হয় এবং প্রতিটি আসবাবপত্রের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বৈঠকে সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণের জন্য গঠিত কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tags: এমপি হোস্টেলচিকিৎসা সেবাত্রয়োদশ জাতীয় সংসদনিরাপত্তা ব্যবস্থাবাংলাদেশ রাজনীতিমোঃ নূরুল ইসলামসংসদ কমিটিসংসদ ভবনসংসদ সদস্য
Previous Post

একাত্তরের নয়মাস অডিওবুক | পর্ব-২০

Next Post

লক্ষ্মীট্যারা থেকে সলো— ‘ছিলো চাঁদ’ দিয়ে আনানের নতুন অধ্যায়

Next Post

লক্ষ্মীট্যারা থেকে সলো— ‘ছিলো চাঁদ’ দিয়ে আনানের নতুন অধ্যায়

‘মিনি কক্সবাজার’ ভ্রমণে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT