চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের জন্মদিন কাল, আসছে ‘রকস্টার’-এর ফার্স্টলুক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 27, মার্চ 2026
in বিনোদন
A A

ঈদে মুক্তি পেয়েছে তারকা অভিনেতা শাকিব খানের ‘প্রিন্স’। দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তির দিন থেকে বরাবরের মতো ব্যাপক হাইপ তৈরি করেছে ছবিটি। মুক্তির পাঁচ দিনের মাথায় নানা জটিলটা কাটিয়ে সিনেপ্লেক্সে শো পেয়ে শহুরে দর্শকদের কাছেও আলোচনা তৈরি করেছে।

সারাদেশে ‘প্রিন্স’ উন্মাদনা বিরাজ করলেও শাকিব মনোযোগী তার পরের ছবিতে। বর্তমানে এই মেগাস্টার মালয়েশিয়া-তে আজমান রুশো পরিচালিত তার আসন্ন ঈদুল আযহার ছবি ‘রকস্টার’-এর শুটিং করছেন। ইতোমধ্যে কয়েকদিনের শুটিং-ও সেখানে সম্পন্ন হয়েছে।

২৮ মার্চ (শনিবার) শাকিব খানের জন্মদিন। পরিচালক আজমান রুশো জানান, বিশেষ এই দিনে প্রকাশ হতে যাচ্ছে ‘রকস্টার’-এর ফার্স্টলুক।

আজমান রুশো বলেন, খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক আমরা দেখাবো, যিনি বিলং করেন এইসময়ে। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। আগামীকাল তার (শাকিব খান) জন্মদিন উপলক্ষে আমরা এটি সবার জন্য প্রকাশ করবো।

খোঁজ নিয়ে জানান, প্রায় ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব এই ধরনের চরিত্র এবারই প্রথম করছেন। এজন্য তিনি শুটিংয়ের আগে কয়েকদিন অনুশীলন করে গিটারও শিখেছেন। রকস্টারের গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।

‘রকস্টার’-এর চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন, যিনি লিখেছেন বনলতা এক্সপ্রেস, উৎসব, ওয়েব সিরিজ কাইজার, ওয়েব ফিল্ম মাইনকার চিপায়। মনপুরা, হাওয়ার মতো ব্যবসাসফল ও দর্শকনন্দিত প্রযোজনা প্রতিষ্ঠান সান কমিনিকেশন প্রযোজনা করেছে ‘রকস্টার’।

ছবিতে শাকিবের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে তানজিয়া জামান মিথিলা নিশ্চিত হয়েছেন। শোনা যাচ্ছে, মূল নায়িকা সাবিলা নূর।

Tags: আজমান রুশোউৎসবওয়েব সিরিজকাইজারবনলতা এক্সপ্রেসরকস্টারলিড বিনোদনশাকিব খানসাবিলা নূরসিনেমা
Previous Post

আগামী সপ্তাহে দেশে আসছে ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি

Next Post

চট্টগ্রামে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ ডিজেলসহ সরঞ্জাম উদ্ধার

Next Post
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ ডিজেলসহ সরঞ্জাম উদ্ধার

শহীদ জামালের কন্যার বিয়েতে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT