চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রেশার কুকার’ দেখে সত্যিই প্রেশারে পড়ে গেলাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 পূর্বাহ্ন 25, মার্চ 2026
in তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ঈদে মুক্তি পাওয়া ৫টি বাংলা ছবির মধ্যে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মস প্রযোজিত রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’। সিনেমাটি দেখে নিজেদের মুগ্ধতার কথা জানাচ্ছেন দর্শক। ‘প্রেশার কুকার’ দেখে নিজের অনুভূতি লিখে জানালেন নির্মাতা ও লেখক আলভী আহমেদ। চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য তার লেখাটি হুবুহু নিচে তুলে ধরা হলো:

সিনেমায় প্রধান কোনো চরিত্র নেই। সুনির্দিষ্ট কোনো গল্প নেই। কী আছে তাহলে? অনেকগুলো চরিত্র পাবেন এখানে, বিচ্ছিন্ন দ্বীপের মতো। তাদের আলাদা গল্প, নিজস্ব পরিবার, বিচিত্র জীবন। কিন্তু আসলেই কি তারা বিচ্ছিন্ন? যোগাযোগ কি একেবারেই নেই?

আছে। তারা নিজেরা জানে না। কিন্তু আমরা জেনে যাই, কারণ আমরা ক্যামেরার চোখে দেখি। দর্শক হিসেবে আমরা বুঝে ফেলি যে চরিত্রগুলো কানেকটেড হতে যাচ্ছে।
এই ছেঁড়া ছেঁড়া বিচ্ছিন্ন গল্পগুলো একটু একটু করে সুতোয় গাঁথা হয় এবং সবার অগোচরে ধীরে ধীরে একক গল্প হয়ে ওঠে। হাইপারলিংক স্টোরি কাকে বলে জানতে চাইলে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দেখে নিতে পারেন।

প্রায় তিন ঘণ্টার ছবি। এত বড় ছবিতে দর্শককে ধরে রাখা কষ্ট। হয় হিউমারের আশ্রয় নিতে হয়, নাহয় থ্রিল আনতে হয়, নয়তো অন্য কোনো আগডুম বাগডুম… এই ছবি যে কী দিয়ে আমাকে বেঁধে রাখল সেটাই বুঝে উঠতে পারিনি। তিন ঘণ্টা শেষে শুধু এটুকু ফিল করেছি যে এক সেকেন্ডের জন্যও বোর হওয়ার সুযোগ পাইনি।

সিনেপ্লেক্সের রিক্লাইনার চেয়ারে শুয়ে শুয়ে ছবিটা দেখছিলাম। একটা দৃশ্য ছিল এরকম, নাজিফা তুষি আর ফজলুর রহমান বাবু প্রাইভেট কারের ভেতরে বসা। রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানছেন শহীদুজ্জামান সেলিম। তিনি তাঁদের গাড়ির ড্রাইভার। তুষি আর শহীদুজ্জামান সেলিম চোখ দিয়ে যাচাই করে নিচ্ছেন পরস্পরকে। ঠাণ্ডা সাপের মতো দৃষ্টি তাঁদের। কোনো ডায়লগ নেই দৃশ্যে। কিন্তু সেই দৃষ্টি বিনিময় এত মারাত্মক যে উত্তেজনায় চেয়ারে বসে পড়লাম। এরকম অসংখ্য দৃশ্যের কথা বলা যায়।

শহীদুজ্জামান সেলিমকে এই সিনেমায় দেখে মনে হয়েছে, তিনি জন্ম থেকেই যক্ষার রোগী, কখনো খুক খুক করে, কখনো আকাশ-বাতাস কাঁপিয়ে কাশেন। সারাজীবনে ড্রাইভারি ছাড়া আর কিছু করেননি। বদরাগ ছাড়া অন্য কোনো ব্যবহার তার কাছ থেকে এক্সপেক্ট করা যায় না। এমন ট্রু টু দ্য ক্যারেকটার, ফ্যান্টাস্টিক!

আর তুষি? এমনভাবে যে সে নিজেকে ভাঙতে পারে, কল্পনাও করিনি কখনো। এ কথা সত্যি যে চিত্রনাট্যে তাঁর সুযোগ ছিল বেশি। কিন্তু ফুলটস বল পেলেই যে ব্যাটার ছয় মারতে পারবে, এটা নিশ্চিত কিছু নয়। তুষি সুন্দরভাবে মাঝ ব্যাটে বল লাগিয়েছে।

ফজলুর রহমান বাবু ভাই দারুণ। আজিজুল হাকিম চেনা রূপে নয়। চঞ্চল চৌধুরী ওয়াজ আ প্লেজেন্ট সারপ্রাইজ! জানতাম না যে তিনি আছেন এই সিনেমায়। আর এই লোক যে দৃশ্যে থাকেন, সেই দৃশ্যের সবটুকু আলো নিজের দিকে টেনে নেন।

ছবির সিনেমাটোগ্রাফি অসাধারণ। তবে প্রজেকশন বা ডিসিপি কনভার্সনের ঝামেলা, অথবা নিতান্তই আমার চোখের সমস্যার কারণে দৃশ্যগুলো একটু সফট ফোকাস মনে হয়েছে। শার্পনেসের অভাব। হতে পারে, সেটা এনামরফিক লেন্সে শ্যুট করার কারণে।

গান এবং বিজিএম? ব্রিলিয়ান্ট। ‘বড়াই করে’ গানটা মাথার মধ্যে লুপের মতো করে বেজেই চলেছে। ‘প্রেশার কুকার’ দেখে সত্যিই প্রেশারে পড়ে গেলাম। মনে মনে খুঁজতে লাগলাম, সাম্প্রতিক সময়ে এরচেয়ে ভালো বাংলা ছবি কয়টা দেখেছি? খুব বেশি পেলাম না।

ছবির কিছু কি অপছন্দ হয়নি? হয়েছে। তবে ঠিক অপছন্দ বলব না। বরং এভাবে বলা ভালো যে মনে হয়েছে যে কোথাও কোথাও গল্পটা দিশা হারিয়েছে। যেমন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মেয়েটার গল্প। ওই মেয়ে কেন শুরুতে আছে, মাঝখানে দুই ঘণ্টা নেই কেন, আবার শেষে কেন আছে, এর কোনো উত্তর পাইনি। সে সিনেমায় না থাকলেও বা কী ক্ষতি হতো, সেটাও একটা প্রশ্ন।

যাই হোক, অসাধারণ এবং অভিনব এই চেষ্টার জন্য পরিচালককে ধন্যবাদ। আমরা মুগ্ধ হওয়ার জন্য তৈরি। আরও মুগ্ধ হতে চাই সামনে। এমন ব্যতিক্রমি প্লট নিয়ে আসবেন আবার।

কলকাতার আর্ট হাউজ সিনেমার চেয়ে রায়হান রাফীর এই সিনেমা অনেক বেশি পাওয়ারফুল। কারণ এরমধ্যে আঁতলামি কম, জীবন বেশি।

Tags: নাট্যকারপরিচালকপ্রেশার কুকাররায়হান রাফীলিড বিনোদনলেখকসিনেমা
Previous Post

প্রয়াণের এক বছর: সন্‌জীদা খাতুনের শূন্যতা আজও অপূরণীয়

Next Post

গ্লোবাল সামিটে জুবাইদা রহমান, শিশুদের ভবিষ্যৎ গঠনে জোরালো বার্তা

Next Post

গ্লোবাল সামিটে জুবাইদা রহমান, শিশুদের ভবিষ্যৎ গঠনে জোরালো বার্তা

অপারেশন সার্চলাইটের গণ/হত্যা: স্বীকৃতির পথে নতুন পদক্ষেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT