চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি সরবরাহ নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করলো ফিলিপাইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 24, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহে আসন্ন ঝুঁকি উল্লেখ করে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন।

মঙ্গলবার (২৪ মার্চ) এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট ফের্দিনান্দ মারকোস।

তিনি বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় গুরুতর বিঘ্ন দেখা দেওয়ায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। এতে তেলের দাম বেড়েছে এবং সরবরাহ সংকট তৈরি হয়েছে।

জ্বালানি আমদানির ওপর অত্যন্ত নির্ভরশীল ফিলিপাইন এ পরিস্থিতিতে বিশেষভাবে ঝুঁকির মুখে পড়েছে।

নির্বাহী আদেশে মারকোস বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং এর ফলে দেশের জ্বালানি সরবরাহের প্রাপ্যতা ও স্থিতিশীলতার ওপর আসন্ন ঝুঁকির কারণে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হলো।’

তিনি জানান, এই ঘোষণার ফলে সরকার সমন্বিত পদক্ষেপ নিতে পারবে, যাতে অর্থনীতিতে সম্ভাব্য বিঘ্ন মোকাবিলা করা যায়।

জ্বালানি, খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বিতরণ ও প্রাপ্যতা নিশ্চিত করতে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। এ জরুরি অবস্থা এক বছর পর্যন্ত বহাল থাকবে বলে জানান তিনি।

এর আগে দেশটির কয়েকজন সিনেটর তেলের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ওপর জরুরি পরিস্থিতির মতো চাপ তৈরি হয়েছে বলে উল্লেখ করে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার জ্বালানি সচিব শ্যারন গারিন জানান, দেশটির হাতে প্রায় ৪৫ দিনের জ্বালানি মজুদ রয়েছে। তিনি বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর দাম বেড়ে যাওয়ায় সাময়িকভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা বাড়ানো হবে।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বন্ধের কারণে এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। গত বছর এই নৌপথ দিয়ে পরিবাহিত তেল ও গ্যাসের প্রায় ৯০ শতাংশই এশিয়ার গন্তব্যে পাঠানো হয়েছিল।

Tags: ইরান যুদ্ধ ২০২৬জ্বালানি নিরাপত্তাজ্বালানি সংকটহরমুজ প্রণালী
Previous Post

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে শুরু বাংলাদেশের

Next Post

টানা চতুর্থ বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে মমতা

Next Post
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকী প্রতিবাদে হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা চতুর্থ বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে মমতা

ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ফেরাতে প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT