চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাদি হত্যা মামলার দুই আসামিকে নেওয়া হলো দিল্লিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 24, মার্চ 2026
in - টপ লিড নিউজ, অপরাধ
A A

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে গেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

ভারতীয় পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৪ মার্চ) রাতেই কলকাতা থেকে তাদের বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) তাদের এনআইএর বিশেষ আদালতে তোলার কথা রয়েছে।

এর আগে ২২ মার্চ জাতীয় তদন্ত সংস্থার পক্ষ থেকে কলকাতার বিধাননগর আদালত-এ দুই অভিযুক্তকে জেরা করার আবেদন জানানো হয়। বিচারক প্রথমে তাতে সম্মতি দেন। তবে ২৩ মার্চ সকালে এনআইএ ফের নতুন পিটিশন জমা দিয়ে জানায়, দমদম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা নিয়ে তারা আশঙ্কায় রয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করতে চায় না।

এরপর বিচারক অভিযুক্তদের দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দেন। সেই অনুযায়ী, রাতেই তাদের দিল্লিতে স্থানান্তর করা হয়।
রোববার বিচারক নিশান মজুমদার ফয়সাল করিম ও আলমগীরকে ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

অন্যদিকে আদালত থেকে বের হওয়ার সময় ফয়সাল দাবি করে, সে হাদি হত্যার সঙ্গে জড়িত নয়। তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। সিসিটিভিতে গুলি করার কোনো প্রমাণ নেই। তার আরও দাবি ছিল, ঘটনার সময় সে বাংলাদেশে ছিল। যদিও সে স্বীকার করেছে যে সিসিটিভিতে তাকে দেখা গেছে, তবে গুলি করার দৃশ্য নেই। কেন সে ভারতে এসেছিল, সেই বিষয়ে সে কোনও স্পষ্ট উত্তর দেয়নি।

এই মামলায় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমা-কেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। তাকে ৩ এপ্রিল ফের আদালতে তোলা হবে।

Tags: ফয়সাল করিমশরিফ ওসমান হাদিশরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড
Previous Post

জেট ফুয়েলের মূল্য ৮০ শতাংশ বৃদ্ধি ক্ষতিকর ও অযৌক্তিক: এওএবি

Next Post

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়া অধ্যাদেশ গ্রহণ করবে সরকার

Next Post
জনগণের সমাবেশে বাংলাদেশের পতাকা উড়ছে, বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়া অধ্যাদেশ গ্রহণ করবে সরকার

হরমুজ প্রণালি খোলানোর চেষ্টা করছি: নরেন্দ্র মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT