চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

ইএফএল কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 পূর্বাহ্ন 23, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

সবশেষ ১৯৯৩ সালে কারাবাও কাপ জিতেছিল আর্সেনাল। ৩৩ বছর পর আবার শিরোপা জয়ের সুযোগ এলেও গানার্সদের কাঁদিয়ে চার মৌসুম পর শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। সবমিলিয়ে এ টুর্নামেন্টে নয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল সিটিজেনরা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার ফাইনালে পেপ গার্দিওলার দলের জয় ২-০ গোলে। তাদের হয়ে গোল দুটি করেছেন নিকো ও’রাইলি।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে আর্সেনাল। সুযোগ ছিল সম্ভাব্য চারটি শিরোপা জয়ের। তবে মৌসুমে খেলা প্রথম ফাইনালেই হেরে গেল মিকেল আর্তেতার দল। ফাইনালে দাপট দেখিয়েও শেষপর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

পুরো ম্যাচ জুড়ে ৬০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে গোলের জন্য ১০টি শটের মধ্যে দুটি লক্ষ্যে রাখতে পারে সিটি, দুটিই খুঁজে পায় ঠিকানা। আর্সেনালও ১০টি শট নিতে পারে, যার চারটি ছিল লক্ষ্যে, কিন্তু ব্যর্থ হয় সবগুলোই।

প্রিমিয়ার লিগে সবশেষ দুই রাউন্ডে হোঁচট, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগেই হেরে বিদায়-এসব হতাশা সামলে মৌসুমে প্রথম ট্রফি জিতল সিটি।

ডাগআউটে দারুণ একটি রেকর্ডও গড়লেন দলটির কোচ গার্দিওলা, প্রথম কোচ হিসেবে এই প্রতিযোগিতায় পাঁচটি শিরোপা জিতলেন তিনি।

শিরোপা নির্ধারণী ম্যাচের শুরু থেকেই আক্রমণ জারি রাখেন দুদলের খেলোয়াড়রা। প্রথমার্ধে আর্সেনাল বেশকিছু গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয়। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বল দখলে আধিপত্য দেখায় আর্তেতার দল। তবে চার মিনিটে দুই গোল করে আর্সেনালের সমর্থকদের স্তব্ধ করে দেন নিকো ও’রাইলি।

৬০ মিনিটে ও’রাইলি সিটিকে লিড এনে দেন। তার চার মিনিট পর আবারও গোলের উল্লাসে মাতে সিটিজেনরা। এবারের গোল স্কোরার সেই ও’রাইলি। শেষ দিকে আর্সেনাল অনেক চেষ্টা করেও একটিও গোল করতে পারেনি। শেষপর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

Tags: আর্তেতাআর্সেনালকারাবাও কাপগার্দিওলাম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
Previous Post

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

Next Post

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Next Post

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মেসির ৯০১তম গোলের দিনে জয় মিয়ামির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT