চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 অপরাহ্ন 22, মার্চ 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শুরু হবে আগামী ২৬শে মার্চ। এর আগে আইপিএলে দল পেয়ে পিএসএল ছেড়ে যাচ্ছেন ক্রিকেটাররা। দাশুন শানাকা, ব্লেসিং মুজারাবানিদের পিএসএল ছেড়ে যাওয়া মোটেও ভালোভাবে নিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, যারা চুক্তি ভঙ্গ করে আইপিএলে যোগ দিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

গত বছর সাউথ আফ্রিকান পেসার কর্বিন বশকে আইপিএলে যাওয়ার কারণে এক বছরের জন্য নিষিদ্ধ করার নজির টেনে নাকভি বলেছেন, ‘নিয়ম অনুযায়ী ওই খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেব। গত বছরও এমন একটি ঘটনা ঘটেছিল, এবারও একই ব্যবস্থা নেয়া হবে।’

‘আইপিএলের সঙ্গে একই সময়ে পিএসএল হওয়া বড় কোনো সমস্যা নয়, কারণ খেলোয়াড়রা সেখানে গেলেও আমরাও এখানে দুর্দান্ত সব খেলোয়াড় পাচ্ছি। সারা বছরে হাতে অন্য কোনো সময় না থাকায় পিএসএল স্থগিত করার সুযোগ ছিল না।’

এবারের আসরে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি এবং লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকার দলবদল সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। শুরুতে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও মুজারাবানি শেষ মুহূর্তে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের জায়গায় কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পিএসএল থেকে নাম সরিয়ে নেন। একইভাবে লাহোর কালান্দার্সের দাসুন শানাকাও রাজস্থান রয়্যালসে স্যাম কারানের বদলি হিসেবে ডাক পাওয়ায় পিএসএলকে বিদায় জানিয়েছেন।

এছাড়া জেইক ফ্রেজার-ম্যাকগার্ক এবং ওটনিল বার্টম্যানের মতো ক্রিকেটাররাও ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন, যাদের গন্তব্যও শেষপর্যন্ত আইপিএল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tags: আইপিএলপাকিস্তানপিএসএলপিসিবিমহসিন নাকভিমোস্তাফিজলিড স্পোর্টসশানাকা
Previous Post

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

Next Post

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

Next Post

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT