চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামালপুরে সেতু ভেঙে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্ত কমিটি গঠন

হাফিজ রায়হান সাদা by হাফিজ রায়হান সাদা
8:44 অপরাহ্ন 22, মার্চ 2026
in - সেমি লিড, জনপদ, জামালপুর
A A

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে নির্মিত ভাসমান সেতু ভেঙে পানিতে ডুবে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২২ মার্চ) জানাজা শেষে নিজ নিজ এলাকায় তাদের দাফন করা হয়।

সেতু ভেঙে পড়ার প্রকৃত কারণ উদ্ঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদকে এই কমিটির প্রধান করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নিহতদের প্রত্যেক পরিবারকে সরকারিভাবে জেলা প্রশাসকের (ডিসি) পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।

এছাড়া স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

গতকাল শনিবার ঈদের দিন বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতুটিতে বিপুল সংখ্যক মানুষ ঘুরতে যান। ধারণক্ষমতার অতিরিক্ত ওজনের কারণে হঠাৎ সেতুটি ভেঙে উল্টে যায়।

সেতুটি উল্টে গেলে উপস্থিত অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচ শিশু নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

শনিবার রাত ১১টা পর্যন্ত চলা এই অভিযানে একে একে পাঁচ শিশুর নিথর দেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। আজ রোববার সকালে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Tags: তদন্ত কমিটি গঠনদাফনব্রহ্মপুত্র নদ
Previous Post

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

Next Post

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

Next Post

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT