চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রেশার কুকার’-এ মেতেছে দর্শক, সব শো হাউসফুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 22, মার্চ 2026
in বিনোদন
A A

ঈদকে কেন্দ্র করে মুক্তিপ্রাপ্ত নির্মাতা রায়হান রাফীর বহুল আলোচিত সিনেমা ‘প্রেশার কুকার’ দেশজুড়ে দর্শকপ্রশংসায় ভাসছে। রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টসহ বিভিন্ন সিনেপ্লেক্সে ছবিটি হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা নিজেই।

মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ইতিবাচক আলোচনা, যা ক্রমেই ছড়িয়ে পড়ছে দর্শকের মুখে মুখে।

রাফী বলেন, “জয় হোক বাংলা সিনেমার। দর্শকদের মুখে মুখেই ‘প্রেশার কুকার’ ছড়িয়ে পড়ছে—এর থেকে বড় মার্কেটিং আর কী হতে পারে!”

তিনি আরও জানান, এটি শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং দর্শকদের জন্য এক ভিন্নমাত্রার অভিজ্ঞতা। তার ভাষায়, “হলে এমন এক্সপিরিয়েন্স আমাদের অডিয়েন্স আগে কখনো পায়নি।”

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় চারটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। এছাড়া ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলমসহ আরও একঝাঁক তারকা অভিনয় করেছেন ছবিটিতে।

দর্শক প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে, ‘প্রেশার কুকার’-এর গল্প, চিত্রনাট্য ও নির্মাণশৈলী বেশ প্রশংসিত হচ্ছে। চারজন নারীর ভিন্ন ভিন্ন গল্পকে এক সুতোয় গেঁথে উপস্থাপন করেছেন নির্মাতা, যা দর্শকদের কাছে নতুনত্ব এনে দিয়েছে। দীর্ঘ সময়ের সিনেমা হওয়া সত্ত্বেও দর্শকরা একে উপভোগ্য বলে মত দিয়েছেন। অনেকেই বলছেন, সময় কেটে গেছে বুঝতেই পারেননি।

বিশেষ করে সিনেমাটির সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছে। অংকনের কণ্ঠে একটি গান দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। একইসঙ্গে কাস্টিং ও অভিনয় নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন দর্শকরা।

রাজধানীর বিভিন্ন সিনেপ্লেক্সে ঘুরে দর্শকদের সঙ্গে কথা বলছেন নির্মাতা রাফী। সিনেমা শেষে অনেক দর্শকই তার সঙ্গে সেলফি তুলছেন এবং সরাসরি ধন্যবাদ জানাচ্ছেন ভিন্নধর্মী একটি সিনেমা উপহার দেওয়ার জন্য।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘প্রেশার কুকার’ নিয়ে চলছে ইতিবাচক আলোচনা। অনেকেই মনে করছেন, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর সাফল্যের ধারাবাহিকতায় ভিন্ন জনরার এই সিনেমাটি ঈদের প্রতিযোগিতায় বড় চমক হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে মুক্তির প্রথম দিন থেকেই শক্তিশালী ‘ওয়ার্ড অব মাউথ’ তৈরি করেছে ‘প্রেশার কুকার’। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ইতিবাচক সাড়া ছবিটির শো সংখ্যা ও বক্স অফিস আয়—উভয় ক্ষেত্রেই বড় ধরনের প্রবৃদ্ধি এনে দিতে পারে।

Tags: ইমপ্রেসতুষিপ্রেশার কুকারবুবলীমারিয়ারাফীলিড বিনোদনসিনেমা হল
Previous Post

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ভুয়া গেজেট, হাজার কোটি টাকার ঋণের আবেদন

Next Post

একাত্তরের নয়মাস অডিওবুক | পর্ব-১২

Next Post

একাত্তরের নয়মাস অডিওবুক | পর্ব-১২

কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে: রেলপথ প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT