চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে বাড়বে চাপ: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 22, মার্চ 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশের অর্থনীতিতে চাপ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি কঠিন এবং একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যেই সরকার দায়িত্ব নিয়েছে; এর মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় চাপ আরও বেড়েছে।

রোববার সকালে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে ঈদ-পরবর্তী গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য।

অর্থমন্ত্রী জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত রাখতে সরকার সতর্ক রয়েছে এবং জ্বালানি সংগ্রহ অব্যাহত আছে। যাতে শিল্পকারখানা ও বিদ্যুৎ খাত ব্যাহত না হয়, সে জন্য ব্যবস্থাপনায় জোর দেওয়া হচ্ছে। তবে যুদ্ধ দীর্ঘ হলে পরিস্থিতির ওপর বাড়তি চাপ পড়বে বলে সতর্ক করেন তিনি।

তিনি বলেন, বৈশ্বিক প্রভাবের ধারাবাহিকতায় এই চাপ একসময় দেশের সাধারণ মানুষের ওপরও পড়তে পারে। এখনো সরকার তেলের দাম, নিত্যপণ্যের মূল্য বা বাসভাড়া বাড়ায়নি উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা ও সংযম জরুরি।

মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের জ্বালানি নির্ভরতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, যুদ্ধ সরাসরি দেশের নিয়ন্ত্রণে না থাকলেও এর প্রভাব তুলনামূলক বেশি পড়ছে। তবে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঈদে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকায় যাত্রীদের চলাচলে কোনো বড় সমস্যা হয়নি।

বর্তমান সরকার যে অর্থনীতি পেয়েছে তা নিম্নগতির বলে উল্লেখ করে তিনি বলেন, দারিদ্র্য বৃদ্ধি, কর্মসংস্থান হ্রাস ও বিনিয়োগ কমে যাওয়ার মতো চ্যালেঞ্জ রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরেও স্বাবলম্বী হওয়ার চেষ্টা বাড়াতে হবে। অপচয় ও দুর্নীতি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং রাষ্ট্র পরিচালনায় সরলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি জানান, এবারের ঈদের আগে পোশাকশ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ করা হয়েছে, ফলে অতীতের মতো কোনো অস্থিরতা দেখা যায়নি।

এ সময় চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে জানান, ভূমি মন্ত্রণালয়ে বিদ্যমান দুর্নীতি ছয় মাসের মধ্যে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়নে ভূমি সেবা সম্প্রসারণ এবং সব লেনদেন অনলাইনে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

Tags: অর্থ ও পরিকল্পনামন্ত্রীঅর্থনীতিমধ্যপ্রাচ্যেমধ্যপ্রাচ্যের যুদ্ধ
Previous Post

ইরানের ক্ষেপনাস্ত্র বার্লিন-প্যারিস-রোমেও আঘাত হানতে সক্ষম: ইসরায়েল

Next Post

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজার থেকে গ্রেপ্তার ১

Next Post
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজার থেকে গ্রেপ্তার ১

কলকাতার ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছে, হায়দরাবাদকে হারিয়ে শিরোপা জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজকে বাদ দেয়ার পর থেকে বিপদ কাটছে না কলকাতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT