চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক চাহিদায় বাড়লো ‘দম’-এর শো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 22, মার্চ 2026
in বিনোদন
A A

ঈদুল ফিতর উপলক্ষে এবার প্রেক্ষাগৃহে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে দর্শকদের চোখ রাঙাচ্ছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী অভিনীত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন-ড্রামা বেজড সিনেমা ‘দম’।

ঈদের প্রথম দিন থেকে সিনেমাটি ঘিরে দর্শক চাহিদা তুঙ্গে। স্টার সিনেপ্লেক্সের রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে সিনেমাটি দেখতে ভিড় দেখা গেছে।

গতকাল সিনেমাটির ২৭টি শো চললেও আজ তা বেড়ে ২৯। ‘দম’ সর্বোচ্চ শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে চলছে বলে জানা গেছে।

প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, গতকাল সবগুলো শো হাউসফুল ছিল। আজকের শোগুলোরও বেশির ভাগ টিকিট বিক্রি শেষ। ক্রমেই ‘দম’ ঘিরে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। যারাই দেখছেন সিনেমাটি দেখে প্রশংসা করে নিজেদের অভিমত জানিয়েছেন।

সিনেমা দেখে বের হতে থাকা দর্শকের কাছে সাংবাদিকেরা জানতে চান, সিনেমাটি কেমন লাগল?—দর্শকের কেউ কেউ বলছেন, অভিনয়শিল্পীদের অভিনয়ের কথা, কেউ বলছেন ভিজ্যুয়ালের কথা।

সিনেমার কোন সংলাপটি ভালো লেগেছে? জানতে চাইলে এক দর্শক বললেন, ‘আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো।’ ‘দম’ কি দম ধরে রাখতে পারল? জানতে চাইলে আরেক দর্শকের উত্তর, ‘অবশ্যই।’ আরেক দর্শকের ভাষ্য, ‘সিনেমাটি ভালো লেগেছে। নিশো বছরে একটা সিনেমা করে, সারা বছরে তেমন সিনেমা কেউ দিতে পারে না।’ সিনেমাটি কেমন? আরেক দর্শক বলছেন, ‘খুবই ভালো সিনেমা। অনেক দিন পর একটি ভালো বাংলাদেশি মুভি দেখলাম।’

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই। বিশেষ করে দশ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য প্লেব্যাক করেছেন।

আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদোওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।

Tags: আফরান নিশোআল-আমিন হাসান নির্ঝরচঞ্চল চৌধুরীডলি জহুরদমপূজা চেরীরবিউল আলম রবিলিড বিনোদনসৈয়দ আহমেদ শাওকী
Previous Post

বান্দরবানে পাহাড়ের খাদে পর্যটকবাহী বাস, আহত ২০

Next Post

গণমাধ্যমকর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে: তথ্যমন্ত্রী

Next Post
ছবি: সংগৃহীত

গণমাধ্যমকর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

পেন্টাগনের অন্দরে অস্বস্তি, ইরানে সেনা মোতায়েন নিয়ে দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT