চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 22, মার্চ 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংসদে বাংলাদেশের প্রতি ভারতের বিভিন্ন সাহায্য এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ জানিয়েছেন, ২০১৪ সাল থেকে বর্তমান পর্যন্ত ভারত বাংলাদেশকে আর্থিক ও উন্নয়নমূলক সহায়তা (লাইন অফ ক্রেডিট) প্রদান করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।

২০১৪ সাল থেকে ভারতের প্রদত্ত বিভিন্ন বিদেশি, বিশেষ করে আর্থিক সহায়তার বিস্তারিত কী, এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রতিবেশীভিত্তিক ও জনগণমুখী। এ প্রেক্ষাপটে ভারত বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ঋণ এবং অনুদানসহ ‘উচ্চ প্রভাবসম্পন্ন কমিউনিটি উন্নয়ন প্রকল্প’, মানবিক সহায়তা, দুর্যোগ পুনর্বাসন এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগে সহায়তা প্রদান করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের পক্ষ থেকে আরও জানানো হয়, ২০১৪ সাল থেকে ভারতের দুইটি বড়ো লাইন অফ ক্রেডিট (এলওসি) বাংলাদেশের জন্য ঋণ অনুমোদিত হয়েছে, যার মোট পরিমাণ ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। এলওসিসহ চলমান প্রকল্পের জন্য বরাদ্দ ব্যতীত ২০১৪ সাল থেকে প্রতিবছর বাংলাদেশের জন্য প্রদত্ত আর্থিক সহায়তার বিস্তারিত সংযুক্তি আইপিডিএফ ফাইলে দেওয়া আছে।

ভারতের অব্যাহত সমর্থনের পরও সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খারাপ হয়ে গেছে; যদি হয়, এর কারণ কী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত ও বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে গভীর ঐতিহাসিক, ভৌগোলিক, সাংস্কৃতিক, ভাষাগত ও সামাজিক সম্পর্ক ভাগাভাগি করে। ভারত সর্বদা গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন প্রকাশ করেছে এবং দ্বিপক্ষীয় কাঠামোগত সংস্থার মাধ্যমে উচ্চস্তরের আলোচনাসহ বৈঠকে অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সবশেষে ভারতীয় সমুদ্রবন্দরগুলোতে বাংলাদেশের রফতানি নিয়ে সম্প্রতি বাতিল হওয়া প্রাধান্য পুনর্বিবেচনা করা হচ্ছে কি, এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতীয় বন্দরে বাংলাদেশের রফতানিকে কোনো প্রাধান্য আগে প্রদান করা হয়নি। নীতি পরিবর্তন করার বিষয়টি সকল প্রাসঙ্গিক বিষয় বিবেচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।

Tags: বাংলাদেশ ভারত সম্পর্কভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
Previous Post

আকাশপথে যাত্রীর মৃত্যু, মরদেহ নিয়েই ১৩ ঘণ্টা উড়ল ফ্লাইট

Next Post

‘যুদ্ধে বিদ্যুত অবকাঠামোতে হামলার জন্য অতীতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল’

Next Post
ছবি: সংগৃহীত

'যুদ্ধে বিদ্যুত অবকাঠামোতে হামলার জন্য অতীতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল'

ছবি: সংগৃহীত

রেল দুর্ঘটনায় অঝোরে কাঁদলেন এমপি মনিরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT