চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকাশপথে যাত্রীর মৃত্যু, মরদেহ নিয়েই ১৩ ঘণ্টা উড়ল ফ্লাইট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 অপরাহ্ন 22, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হংকং থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এরপর প্রায় সাড়ে ১৩ ঘণ্টার পুরো যাত্রাজুড়ে তার মরদেহ বিমানের ভেতরেই রাখা হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (২২ মার্চ) ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বিএ৩২-এ এই ঘটনা ঘটে। ফক্স নিউজের বরাতে জানা যায়, হংকং থেকে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর এয়ারবাস এ৩৫০-১০০০ উড়োজাহাজে থাকা ষাটোর্ধ্ব ওই নারী মারা যান।

ঘটনার পর পাইলটরা ফ্লাইটটি হংকংয়ে ফিরিয়ে না নিয়ে নির্ধারিত গন্তব্য লন্ডনের হিথ্রো বিমানবন্দরের দিকেই যাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন। কারণ, বিমানে কোনো যাত্রীর মৃত্যু সাধারণত জরুরি চিকিৎসা পরিস্থিতি হিসেবে বিবেচিত হয় না।

প্রাথমিকভাবে মরদেহটি বিমানের টয়লেটে রাখার কথা ভাবা হলেও তা বাতিল করা হয়। পরে মরদেহটি মোড়ানো অবস্থায় বিমানের পেছনের গ্যালিতে স্থানান্তর করা হয়।

একটি সূত্র জানায়, সেই নারীর পরিবারের সদস্যরা ভীষণ ভেঙে পড়েছিলেন, ক্রু সদস্যরাও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। অনেকেই হংকংয়ে ফিরে যেতে চেয়েছিলেন। তবে বাস্তবতা হলো যাত্রী ইতোমধ্যেই মারা গেলে সেটি জরুরি পরিস্থিতি হিসেবে ধরা হয় না।

তবে ক্রুরা যে গ্যালিতে মরদেহটি রাখা হয়েছিল, সেখানে মেঝে উত্তপ্ত থাকে—এ বিষয়টি খেয়াল করেননি। এতে সময়ের সঙ্গে সঙ্গে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং বিমানের পেছনের অংশে তা ছড়িয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

লন্ডনের কাছে পৌঁছানোর সময় বিমানের ৩৩১ জন যাত্রী ও ক্রুর অনেকেই ওই অংশ থেকে দুর্গন্ধ আসার কথা জানান। অবতরণের পর পুলিশ বিমানে উঠে তদন্ত শুরু করে এবং প্রায় ৪৫ মিনিট যাত্রীদের নিজ নিজ আসনে বসে থাকতে বলা হয়।

এ ঘটনায় ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, সব ধরনের প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, দুঃখজনকভাবে একজন যাত্রী বিমানে মারা গেছেন। এ কঠিন সময়ে আমরা তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাই। আমাদের ক্রুদেরও সহায়তা করা হচ্ছে এবং সব প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা হয়েছে।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)-এর নির্দেশনা অনুযায়ী, উড়োজাহাজে কোনো যাত্রী মারা গেলে সাধারণত মরদেহটি বডি ব্যাগে রাখা হয় বা গলা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে রাখা হয়। সুযোগ থাকলে মরদেহকে বিমানের কম দৃশ্যমান স্থানে, যেমন খালি আসন বা অন্য অংশে সরিয়ে নেওয়া হয়। তবে ফ্লাইট পূর্ণ থাকলে মরদেহটি তার আসনেই রাখা হতে পারে।

২০১৩ সালে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বিমানে চিকিৎসাজনিত জরুরি অবস্থার মধ্যে মৃত্যুর ঘটনা তুলনামূলকভাবে বিরল—মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ ক্ষেত্রে মৃত্যু ঘটে।

Tags: ফ্লাইটলন্ডনহংকং
Previous Post

একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে

Next Post

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

Next Post
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

'যুদ্ধে বিদ্যুত অবকাঠামোতে হামলার জন্য অতীতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT