চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের পর ‘হতাশায়’ ভুগছেন লিভারপুল-চেলসি কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 22, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

লিভারপুল এবং চেলসির লড়াইটা এখন শুধু প্রিমিয়ার লিগে সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে আগামী মৌসুম নিশ্চিত করা। এজন্য শুধু নিজেদের জয় নয়, দুদলকেই তাকিয়ে থাকতে হবে অপরের হারের দিকেও। এমন পরিস্থিতিতে শনিবার রাতে আলাদা দুই ম্যাচে হেরেছে দুদলই, হাতছাড়া করেছে পয়েন্ট। ম্যাচ শেষে রীতিমতো হতাশা প্রকাশ করেছেন উভয় দলের কোচই।

সমীকরণ খুবই সহজ, প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পায় প্রথম চার দল। চারে আছে অ্যাস্টন ভিলা, যাদের পয়েন্ট ৫১। লিভারপুল ৪৯ পয়েন্টে পাঁচে এবং চেলসি ৪৮ পয়েন্টে ছয়ে। লিভারপুল জিতে গেলে চলে যাবে চ্যাম্পিয়ন্স লিগের স্লটে, চেলসি জিতলে উঠে আসবে পাঁচে, কারণ ভিলার চেয়ে তারা গোলব্যবধানে এগিয়ে। অলরেডরা হারলে ব্লুজরা উঠে যাবে চারে, লিভারপুল নিচে নেমে যাবে। একই সমীকরণ যদি লন্ডনের ক্লাবটি হেরে যায়, সুবিধাজনক অবস্থায় থাকবে গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুল।

এই সহজ সমীকরণ পূরণ করতে এসে তুলনামূলক শক্তিতে পিছিয়ে থাকা দলের বিপক্ষে হেরে বসেছে দুদলই। ব্রাইটন হোভ অ্যালবিওনের কাছে ২-১ গোলে হেরেছে আর্ন স্লটের শিষ্যরা এবং এভারটনের কাছে ৩-০ গোলে হেরেছে লিয়াম রোজেনিওরের শিষ্যরা।

ম্যাচ শেষে চলেসি কোচ লিয়াম বলেছেন ‘এপর্যন্ত সবচেয়ে হতাশাজনক সন্ধ্যা। চ্যাম্পিয়ন্স লিগে যেভাবে আমরা হেরেছি এবং গত দুটি ম্যাচে যেভাবে হেরেছি, এই মুহূর্তে ক্লাবের জন্য সময়টা হতাশাজনক।’

‘হ্যাঁ, যে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, যেমন গোল হজম না করা, খেলায় টিকে থাকা এবং খেলার নিয়ন্ত্রণ নেয়া। আর এই সবদিক বিবেচনা করলে এটাই সবচেয়ে হতাশাজনক সন্ধ্যা।’

একই পরিস্থিতি লিভারপুল কোচ স্লটেরও। ম্যাচ শেষে বলেছেন, ‘অবশ্যই এখন লিগ টেবিলের দিকে তাকালে, এই হারটা অনেক কষ্টদায়ক, পুরো দলের জন্য খুবই কষ্টদায়ক এটা। কিন্তু মূল সমস্যা হল, আমরা সেই অবস্থানে আছি, যেখানে উলভসের মাঠে শেষ মুহূর্তে একটি শটে আমরা এক পয়েন্ট হারিয়েছি।’

‘বলব, গত সপ্তাহে ৯০ মিনিটে টটেনহ্যামের করা ওই গোলটি ব্রাইটনের মাঠে হারের চেয়েও বড় সমস্যা।’ সেই ম্যাচে ঘরের মাঠে টটেহ্যামের বিপক্ষে ৯০ মিনিটে পর্যন্ত লিড ধরে রেখেও শেষে গোল হজম করে ড্র দেখতে হয়েছিল লিভারপুলকে।

Tags: অ্যাস্টন ভিলাচেলসিচ্যাম্পিয়ন্স লিগপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

Next Post

ফ্যাসিবাদ কায়েমের কোনো ইতিহাস বিএনপির নেই: রিজভী

Next Post
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদ কায়েমের কোনো ইতিহাস বিএনপির নেই: রিজভী

ছবি: সংগৃহীত

লুইজিয়ানায় প্রবাসী বাংলাদেশিদের বর্ণিল ঈদ উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT