চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ প্রণালি খোলা নিয়ে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 21, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায়। এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

শনিবার (২১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে মোদি আঞ্চলিক গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানান।

তিনি বলেন, এসব হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করছে।

আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধ শুরুর পর দুই নেতার মধ্যে এটি দ্বিতীয়বারের মতো কথা হলো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি জানান, তিনি ঈদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এই উৎসব অঞ্চলটিতে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজ চলাচল স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালি অধিকাংশ জাহাজের জন্য বন্ধ ঘোষণা করে। এর ফলে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই সংঘাতে এখন পর্যন্ত ১৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিশুও রয়েছে। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, যা পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ফোনালাপহরমুজ প্রণালী
Previous Post

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ

Next Post

বিশ্বকাপের আগে প্রস্তুতিতে বড় ধাক্কা ব্রাজিলের

Next Post

বিশ্বকাপের আগে প্রস্তুতিতে বড় ধাক্কা ব্রাজিলের

অপহরণের ভুয়া নাটক, বিমানবন্দরে গ্রেপ্তার আলোচিত দুই ইউটিউবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT