চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বস্তির শেষে কোয়ার্টারে বায়ার্ন-বার্সা, সঙ্গী লিভারপুল-অ্যাটলেটিকো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:54 পূর্বাহ্ন 19, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

বুধবার রাতে শেষ হল চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো পর্ব। দ্বিতীয় লেগে গ্যালাতাসারের বিপক্ষে প্রত্যাবর্তনের জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে লিভারপুল। টটেনহ্যামের বিপক্ষে হেরেও দুই লেগ মিলিয়ে এগিয়ে পরের রাউন্ডের টিকিট কেটেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আগের লেগেই প্রায় নিশ্চিত করে রাখা কোয়ার্টার, দ্বিতীয় লেগ মিলিয়ে আটালান্টাকে গোলবন্যায় ভাসিয়ে শেষ আটে পা রেখেছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে সমতায় থেকে দ্বিতীয় লেগে ভূমিধস জয় পেয়েছে বার্সেলোনা। রাতের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে তারা।

ন্যু ক্যাম্পে ইংলিশ ক্লাবটিকে ৭-২ গোলে হারিয়েছে বার্সা। ম্যাচের ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন রাফিনহা, ১৫ মিনিটে নিউক্যাসলকে সমতায় ফেরান অ্যান্থনি এলাঙ্গা। ১৮ মিনিটে আবারও কাতালানদের এগিয়ে দেন মার্ক বার্নাল, ২৮ মিনিটে এলাঙ্গা গোল করলে ফের সমতায় ফেরে সফরকারীরা। ৪৫ মিনিট শেষে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন লামিন ইয়ামাল। ৫১ মিনিটে ব্যবধান দিগুণ করেন ফের্মিন লোপেজ। ৫৬ এবং ৬১ মিনিটে জোড়া গোল করেন রবার্ট লেভান্ডোভস্কি। ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। দুই লেগ মিলিয়ে ৮-৩ গোলে জয় নিয়ে পরের রাউন্ডে পৌঁছেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

ঘরের মাঠে অ্যানফিল্ডে ৪-০ গোলে জিতেছে লিভারপুল। তুর্কি ক্লাবটির বিপক্ষে ২৫ মিনিটে লিড এনে দেন ডমিনিক সোবোসজলাই। ৫১ মিনিটে ব্যবধান দিগুণ করেন হুগো একিতিকে। ৫৩ মিনিটে তৃতীয় গোল করেন রায়ান গ্রেভেনবার্চ এবং ৬২ মিনিটে চতুর্থ গোলটি করেন মোহাম্মেদ সালাহ। দুই লেগ মিলিয়ে গ্যালাতাসারেকে ৪-১ গোলে হারিয়েছে অলরেডরা।

অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে আটালান্টাকে ৪-১ গোলে হারিয়েছে বায়ার্ন। ম্যাচের ২৫ এবং ৫৪ মিনিটে পেনাল্টি থেকে জোড়া গোল করেন হ্যারি কেন, তাতে ব্যবধান দিগুণ করে বাভারিয়ানরা। ৫৬ মিনিটে জার্মান ক্লাবটির তৃতীয় গোল করেন লেনার্ট কার্ল, ৭০ মিনিটে লুইস ডিয়াজের গোল আসে। ৮৫ মিনিটে সফরকারীদের ব্যবধান কমান লাজার সামারজিক। দুই লেগ মিলিয়ে ১০-২ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে অ্যাটলেটিকোকে ৩-২ গোলে হারায় স্পার্স বাহিনী, ম্যাচের ৩০ মিনিটে রান্ডাল কোলো মুয়ানির গোলে লিড নেয় স্বাগতিকরা। ৪৭ মিনিটে সমতায় ফেরান জুলিয়ান আলভারেজ। ৫২ মিনিটে আবারও লন্ডনের ক্লাবটিকে এগিয়ে দেন জাভি সিমন্স। ৭৫ মিনিটে সফরকারীরা ডেভিড হ্যানকোর গোলে সমতা আনে ম্যাচ। ৯০ মিনিটে পেনাল্টি থেকে সিমন্স গোল করলে ম্যাচ জেতে টটেনহ্যাম। দুই লেগ মিলিয়ে ৭-৫ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।

Tags: চ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখবার্সেলোনালিড স্পোর্টসলিভারপুল
Previous Post

দর্শক থাকবে একদম প্রেশারে!

Next Post

মেসির স্মরণীয় ৯০০তম গোলের দিনে কাপ থেকে ছিটকে গেল মিয়ামি

Next Post

মেসির স্মরণীয় ৯০০তম গোলের দিনে কাপ থেকে ছিটকে গেল মিয়ামি

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT