চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান যুদ্ধের মাঝে মার্কিন বিমানবাহী রণতরীতে আগুন, ফিরে গেল বন্দরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 18, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যে আগুন লাগার ঘটনার পর মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড যুদ্ধক্ষেত্র ছেড়ে বন্দরের দিকে রওনা হয়েছে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা জানান, জাহাজটির লন্ড্রি অংশে আগুন লাগে, এতে অন্তত দুই নাবিক আহত হন। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়।

তিনি জানান, বর্তমানে লোহিত সাগরে অবস্থানরত এই রণতরীটি গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা উপসাগরের দিকে যাচ্ছে। এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে লোহিত সাগরে যাওয়ার পথে একই বন্দরে থেমেছিল জাহাজটি।

এ বিষয়ে মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জাহাজটির অবস্থা বা এর সঙ্গে থাকা গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারগুলো অঞ্চলে থাকবে কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে আরেক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ফোর্ডের নেতৃত্বাধীন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ লোহিত সাগরে তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

মার্কিন সামরিক বাহিনী আগুন লাগার ঘটনার বিস্তারিত জানায়নি। প্রায় এক লাখ টন ওজনের এই পারমাণবিক শক্তিচালিত রণতরীতে চার হাজারের বেশি নাবিক রয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে নাবিকদের ৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছে এবং ৬০০-এর বেশি সদস্য তাদের শোয়ার জায়গা হারিয়েছেন।

উল্লেখ্য, ভেনেজুয়েলা সংক্রান্ত অভিযানে অংশ নেওয়ার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রণতরীটিকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ত্যাগ করার পর থেকে এর মোতায়েন সময়সীমা একাধিকবার বাড়ানো হয়েছে, যা স্বাভাবিক ছয় মাসের মেয়াদের চেয়েও অনেক বেশি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল এই যুদ্ধজাহাজটির সঙ্গে রয়েছে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এবং বিভিন্ন ধরনের যুদ্ধবিমান যেমন এফ/এ-১৮ই ও এফ/এ-১৮এফ সুপার হর্নেট, ই-২ডি আর্লি ওয়ার্নিং বিমান, এমএইচ-৬০ সিরিজের হেলিকপ্টার এবং সি-২এ গ্রেহাউন্ড।

দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান নাবিকদের মানসিক অবস্থা ও পারিবারিক জীবনে চাপ সৃষ্টি করে এমন বাস্তবতা স্বীকার করেছে মার্কিন নৌবাহিনীও। এক বিবৃতিতে তারা জানায়, পরিবারের কাছ থেকে দীর্ঘ সময় দূরে থাকা নাবিকদের জন্য বাস্তব ও পরিমাপযোগ্য ত্যাগ স্বীকারের বিষয়।

এদিকে, চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, রণতরীটিতে টয়লেট ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছিল, যা বারবার বিকল হচ্ছিল। নৌবাহিনী বলেছে, অনেক ক্ষেত্রে অনুপযুক্ত জিনিস ফ্লাশ করার কারণেই এই সমস্যাগুলো তৈরি হয়েছে।

Tags: ইরানইরান যুদ্ধ ২০২৬মার্কিন রণতরী
Previous Post

ইসরায়েলি হামলায় লারিজানির সঙ্গে মারা গেছে তার ছেলেও

Next Post

সরকারের প্রথম মাসে সীমান্তে শূন্য প্রাণহানি, কূটনৈতিক দৃঢ়তায় বদলেছে পরিস্থিতি

Next Post
ছবি: সংগৃহীত

সরকারের প্রথম মাসে সীমান্তে শূন্য প্রাণহানি, কূটনৈতিক দৃঢ়তায় বদলেছে পরিস্থিতি

যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT