চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে আরও তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা ইসরায়েলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 অপরাহ্ন 16, মার্চ 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

ইরানের সঙ্গে যুদ্ধের জন্য আগামী তিন সপ্তাহের সুনির্দিষ্ট আভিযানিক পরিকল্পনা করেছে ইসরায়েল এবং তা আরও বাড়ানোর পরিকল্পনাও আছে বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র।

সোমবার ১৬ মার্চ ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের জন্য আগামী তিন সপ্তাহের সুনির্দিষ্ট অপারেশনাল পরিকল্পনা আছে তাদের এবং তা আরও বাড়ানোর পরিকল্পনাও আছে।

ইসরায়েলের সেনাবাহিনীর লক্ষ্য হল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হেনে দেশটির সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া, যাতে তারা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে না থাকে। ইরানে এখনও হামলা চালানোর মতো শত শত লক্ষ্যবস্তু আছে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি বলেন, ইরানের শাসকগোষ্ঠীকে যতটা সম্ভব দুর্বল করে দেওয়ার বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই। ইসরায়েলি সামরিক বাহিনী ইতোমধ্যে ১ লাখ ১০ হাজারের বেশি রিজার্ভ সেনা মোতায়েন করেছে। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তেহরান কোনও যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি বা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও বার্তা আদান-প্রদান করেনি।

ইরানি ড্রোন হামলার মুখে দুবাই বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে এবং সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এই ইরান অভিযান এখন তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে। যুদ্ধের কোনও স্পষ্ট সমাপ্তি দেখা না যাওয়ায় এবং বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহের পথ ‘হরমুজ প্রণালি’ বন্ধ হয়ে থাকায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। এতে বিশ্বব্যাপী নতুন করে মুদ্রাস্ফীতির আশঙ্কা তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রোববার এই গুরুত্বপূর্ণ নৌপথটি পুনরায় চালুর জন্য বিভিন্ন দেশের সমন্বয়ে একটি সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নেটো জোটের সদস্যরা যদি ওয়াশিংটনের সাহায্যে এগিয়ে না আসে, তবে এই জোটের ভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হতে পারে।

ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, মধ্য ইরানের মারকাজি প্রদেশে রাতভর হামলায় পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। আরাক শহরের উপকণ্ঠে একটি আবাসিক এলাকা এবং মাহাল্লাত কাউন্টির একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। খোমেইন শহরে একটি বালক বিদ্যালয় লক্ষ্য করে হামলা চালানো হলেও সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা সোমবার তেহরান, শিরাজ ও তাবরিজে ‘ইরানি সন্ত্রাসী শাসনব্যবস্থার’ অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সোমবার ভোরে পূর্ব তেহরানের শোহাদা স্কয়ার এবং পিরৌজি স্ট্রিটের নিকটবর্তী এলাকায় মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

প্রতিশোধ হিসেবে ইসরায়েলের তেল আবিবে বিমান হামলা চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড। এছাড়া আবুধাবিতে যুক্তরাষ্ট্রের আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতেও হামলার দাবি করেছে তারা। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে ইরানি ড্রোন হামলার পর জ্বালানি বাজারে অস্থিরতা আরও বেড়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর একটি জ্বালানি মজুত ইউনিটে আগুন ধরে যায়, ফলে কয়েক ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকে। সৌদি আরবও জানিয়েছে যে তারা এক ঘণ্টার মধ্যে দেশটির পূর্বাঞ্চলে ৩৪টি ড্রোন ভূপাতিত করেছে।

জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাবে ব্রেন্ট ক্রুড তেলের দাম সোমবার ১ শতাংশ বেড়ে ১০৪.৫০ ডলার ছাড়িয়েছে। ট্রাম্প জানিয়েছেন, বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকের আগেই তিনি চীনের কাছ থেকে হরমুজ প্রণালি সচল করার বিষয়ে সহযোগিতা আশা করছেন। সহযোগিতা না পেলে তিনি তার চীন সফর স্থগিত করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

ওদিকে, জাপান ও অস্ট্রেলিয়া এই নৌ-জোটে জাহাজ পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও হরমুজ প্রণালিতে সরাসরি সামরিক অভিযানে জড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

অন্যদিকে, লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে তাদের সেনারা ‘সীমিত স্থল অভিযান’ শুরু করেছে।

Tags: আব্বাস আরাকচিইরান যুদ্ধ ২০২৬ইরানের পররাষ্ট্রমন্ত্রীড্রোন হামলা
Previous Post

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন

Next Post

রেকর্ড জরিমানার সঙ্গে দলবদলে নিষেধাজ্ঞা চেলসির

Next Post

রেকর্ড জরিমানার সঙ্গে দলবদলে নিষেধাজ্ঞা চেলসির

দেশের কৃষি ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে খাল খনন কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT