চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি সংকটে কিউবায় বিক্ষোভ, কমিউনিস্ট পার্টির কার্যালয়ে হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 পূর্বাহ্ন 15, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিউবায় জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভের সময় দেশটির একটি কমিউনিস্ট পার্টি কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। বিরল এই জনঅসন্তোষের ঘটনায় কয়েকজনকে আটক করেছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (১৪ মার্চ) ভোর পর্যন্ত চলা এই ঘটনায় মধ্যাঞ্চলীয় শহর মোরন-এ কমিউনিস্ট পার্টির একটি ভবনে ভাঙচুর করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হলেও পরে তা সহিংসতায় রূপ নেয়। একদল বিক্ষোভকারী ভবনের প্রবেশপথে পাথর নিক্ষেপ করে এবং রিসেপশন এলাকা থেকে আসবাবপত্র এনে সড়কের মধ্যে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি একটি ফার্মেসি ও সরকারি বাজারেও হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লোকজন স্বাধীনতা স্লোগান দিতে দিতে ভবনের জানালায় পাথর ছুড়ছে এবং সড়কের মাঝখানে আগুন জ্বলছে। দীর্ঘদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট, খাদ্য, জ্বালানি ও ওষুধের ঘাটতির কারণে কিউবার জনগণের অসন্তোষ বাড়ছে। এসব সংকটের জন্য সরকার যুক্তরাষ্ট্রের তেল অবরোধকে দায়ী করছে।

দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল বলেছেন, বিক্ষোভকারীদের কিছু অভিযোগ যৌক্তিক, তবে সহিংসতা ও ভাঙচুর মেনে নেওয়া হবে না। তিনি জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, যা সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ আরও তীব্র হওয়ায় বেড়েছে।

তিনি আরও বলেন, গত তিন মাসে দেশে কোনো জ্বালানি প্রবেশ করেনি। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেছেন, দেশটি এখন গভীর সংকটে রয়েছে এবং যুক্তরাষ্ট্র বন্ধুত্বপূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না।

এর আগে জানুয়ারিতে কিউবার ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এই তেল দেশটির জ্বালানি চাহিদার প্রায় অর্ধেক পূরণ করত।

কিউবার অর্থনীতি মূলত আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল। তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিস্থিতি দেশটির অর্থনীতিকে ভাঙনের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

এই সংকটের প্রভাব পড়েছে আবর্জনা সংগ্রহ, জরুরি হাসপাতাল সেবা, গণপরিবহন এবং শিক্ষা কার্যক্রমেও। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দীর্ঘ সময়ের ব্ল্যাকআউটের প্রতিবাদে অনেক জায়গায় মানুষ রাতে রাস্তায় বা বাসা থেকে হাঁড়ি-পাতিল বাজিয়ে বিক্ষোভ করছে।

বিশেষ করে রাজধানী হাভানাতে প্রতিদিন প্রায় ১৫ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় বিক্ষোভ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। গত সপ্তাহে হাভানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিদ্যুৎ সংকটে শিক্ষাব্যবস্থা ব্যাহত হওয়ার প্রতিবাদে সমাবেশ করেন।

তবে কিউবায় প্রকাশ্যে সরকারবিরোধী বিক্ষোভ বিরল ঘটনা। যদিও ২০১৯ সালের সংবিধানে নাগরিকদের প্রতিবাদের অধিকার দেওয়া হয়েছে, সেই অধিকার কীভাবে প্রয়োগ হবে-এ নিয়ে প্রয়োজনীয় আইন এখনও অনুমোদিত হয়নি।

Tags: কিউবাজ্বালানি সংকটবিক্ষোভ
Previous Post

ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানাল হামাস

Next Post

যে কারণে মাঠে নামেননি মেসি, জয় পায়নি মিয়ামিও

Next Post

যে কারণে মাঠে নামেননি মেসি, জয় পায়নি মিয়ামিও

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলা রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে অনেক দেশ: ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT