চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে: মোজতবা খামেনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 অপরাহ্ন 12, মার্চ 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

দায়িত্ব গ্রহণের পর দেওয়া প্রথম বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার বক্তব্য প্রকাশিত হয়।

আল জাজিরা জানায়, ইরানের নতুন সর্বোচ্চ এই নেতা বলেছেন, ‘ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধ থাকবে।’

মোজতবা খামেনি আরও বলেন, ‘ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। আমাদের লক্ষ্য শুধু মার্কিন ঘাঁটিগুলো। এই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে।’

উপসাগরীয় অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘এই অঞ্চল থেকে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে সরিয়ে নিতে হবে। অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে।’

যুদ্ধ কতদিন চলবে-এ প্রসঙ্গে মোজতবা খামেনি বলেন, ইরানের জনগণের স্বার্থের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হবে।

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিজের এই পদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইরানের ভবিষ্যতের জন্যই এই পদটি রক্ষা করা গুরুত্বপূর্ণ।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ৮ মার্চ তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।

Tags: ইরান যুদ্ধ ২০২৬মার্কিন ঘাটিমোজতবা খামেনিহরমুজ প্রণালি
Previous Post

মাত্র ২৭ বছর বয়সেই নিজেকে শেষ করলেন এই অভিনেতা

Next Post

আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া

Next Post

আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT