চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিন্নমত থাকলেও স্বাধীন রাষ্ট্র গঠনে কোনো বিরোধ থাকতে পারে না: সংসদ নেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:49 পূর্বাহ্ন 12, মার্চ 2026
in বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সকল জুলাই যোদ্ধা ও প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে জাতীয় সংসদে উদ্বোধনী ভাষণ দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ নেতা তারেক রহমান বলেন, দেশে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়েছে। ভিন্নমত থাকলেও স্বাধীন, স্বনির্ভর ও সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রশ্নে কোনো বিভেদ থাকতে পারে না।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এসব বলেন তিনি। অধিবেশনে শুরু হয়েছে স্পিকারের চেয়ার শূন্য রেখেই। অধিবেশনের শুরুতে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা হিসেবে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বক্তব্যের শুরুতেই তিনি সাম্প্রতিক গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি বলেন, দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো, আলহামদুলিল্লাহ।

অধিবেশনে প্রধানমন্ত্রী পাঁচবারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদের প্রথম অধিবেশন পরিচালনার জন্য সভাপতিত্ব করার প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে সমর্থন জানান সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও প্রস্তাবটির প্রতি সমর্থন জানান। তবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি সংসদে বলেন, একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে সভাপতিত্বের দায়িত্ব দেওয়ার আগে সরকারি দলের উচিত ছিল বিরোধী দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা।

প্রথম অধিবেশনেই নতুন সংসদের কার্যক্রম শুরু হওয়ায় দেশের সংসদীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতার পুরো ভাষণ এখানে:

Tags: ত্রয়োদশ জাতীয় সংসদপ্রথম অধিবেশনপ্রধানমন্ত্রী তারেক রহমান
Previous Post

‘সংসদ সভাপতি’র দায়িত্ব পেলেন খন্দকার মোশাররফ হোসেন

Next Post

সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ

Next Post

সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল, ছবি: সংগৃহীত।

সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন কায়সার কামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT