চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন জাতীয় অঙ্গীকার: প্রবাসী কল্যাণ সচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 পূর্বাহ্ন 12, মার্চ 2026
in বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আর কেবল একটি দলীয় কর্মসূচি নয়, বরং এটি জাতীয় অঙ্গীকার ও রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।

বুধবার (১১ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জানান, নির্বাচনের আগে জনগণের সামনে উপস্থাপিত ইশতেহার এখন জনগণের ম্যান্ডেট পেয়েছে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ইশতেহারের যে অংশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট, তা বাস্তবায়ন করা বাধ্যতামূলক। তিনি বলেন, ইশতেহারের ২০টি বিষয় সরাসরি এই মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত এবং সেগুলো বাস্তবায়নে একটি প্রাথমিক কর্মপরিকল্পনা ও খসড়া প্রস্তুত করা হয়েছে। মন্ত্রীর অনুমোদনের পর তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর শ্রম উইংকে আরও সক্রিয় ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের আওতায় আনা, বিপদগ্রস্তদের সহায়তা দেওয়া এবং কর্মহীন প্রবাসীদের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা এখন মন্ত্রণালয়ের অগ্রাধিকার। বিদেশে বাংলাদেশ দূতাবাসের অধীনে থাকা তিনটি কল্যাণ কেন্দ্র ও সেফ হাউজকে আরও কার্যকর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ তুলে জ্যেষ্ঠ সচিব বলেন, সংকটের সময় প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। প্রয়োজন হলে বিপদগ্রস্তদের উদ্ধার, চিকিৎসা ও দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। কেউ মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর বিষয়েও তদারকি করা হচ্ছে।

তিনি জানান, বিভিন্ন সংকট মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এ জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ২৪ ঘণ্টা চালু নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা হচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের জন্য দুইজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময় প্রবাসী ও তাদের স্বজনদের প্রয়োজনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের হটলাইন নম্বর ব্যবহারের অনুরোধ জানানো হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: প্রবাসী
Previous Post

সংসদের প্রথম অধিবেশন বসছে আজ

Next Post

প্রতিদিনই বইমেলায় আসছে কবিতার নতুন বই

Next Post

প্রতিদিনই বইমেলায় আসছে কবিতার নতুন বই

গ্রাহককে সঙ্গে নিয়ে বড় হতে চায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT