চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল-আকসা মসজিদে প্রবেশে বাধা: ৮ মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:08 অপরাহ্ন 12, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ যা আল-হারাম আল-শরিফে নামেও পরিচিত সেখানে মুসল্লিদের প্রবেশপথ বন্ধ রাখার ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে ৮টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে পবিত্র রমজান মাসে এই সিদ্ধান্তকে তারা অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।

এক যৌথ বিবৃতিতে যুক্ত আরব আমিরাত, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সৌদি আরব এবং কাতার–এর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষের আল-আকসা মসজিদের ফটক বন্ধ রাখা মুসলিম উপাসনাকারীদের ধর্মীয় অধিকার লঙ্ঘনের শামিল।

বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের পুরনো শহরে প্রবেশ এবং বিভিন্ন উপাসনালয়ে যাওয়ার ওপর নিরাপত্তাজনিত বিধিনিষেধ আরোপ এবং বৈষম্যমূলক ও স্বেচ্ছাচারী বাধা আন্তর্জাতিক আইন, মানবিক আইন এবং ঐতিহাসিক স্থিতাবস্থার স্পষ্ট লঙ্ঘন।

পররাষ্ট্রমন্ত্রীরা এই পদক্ষেপকে অবৈধ ও অযৌক্তিক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান ও নিন্দা জানান। একই সঙ্গে তারা অভিযোগ করেন, ইসরায়েল ধারাবাহিকভাবে আল-আকসা প্রাঙ্গণে উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে এবং মুসল্লিদের বাধার মুখে ফেলছে।

বিবৃতিতে আরও বলা হয়, অধিকৃত জেরুজালেম বা এর ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।

পররাষ্ট্রমন্ত্রীরা পুনর্ব্যক্ত করেন, প্রায় ১৪৪ দুনাম আয়তনের পুরো আল-আকসা প্রাঙ্গণ মুসলমানদের জন্য নির্ধারিত উপাসনাস্থল। এছাড়া, জর্ডানের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জেরুজালেম ওয়াকফ ও আল-আকসা মসজিদ বিষয়ক বিভাগই এই পবিত্র স্থানের প্রশাসন ও প্রবেশ নিয়ন্ত্রণের বৈধ কর্তৃপক্ষ।

বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে আল-আকসা মসজিদের ফটক বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, পুরনো শহরে প্রবেশে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়া এবং মুসল্লিদের প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে জেরুজালেমের ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে চলমান লঙ্ঘন বন্ধে ইসরায়েলের ওপর কার্যকর চাপ প্রয়োগের আহ্বানও জানান।

Tags: আল-আকসা মসজিদইসরায়েলজেরুজালেম
Previous Post

সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন কায়সার কামাল

Next Post

‘দম’-এ সাবিনা ইয়াসমিনের সেই কালজয়ী গান!

Next Post

‘দম’-এ সাবিনা ইয়াসমিনের সেই কালজয়ী গান!

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে এনসিপির বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT