চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খামেনীর প্রাণনাশের প্রতিবাদে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল ইরান

ফিফা বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 অপরাহ্ন 11, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন কিছুদিন আগে। ঘটনাটির প্রতিবাদে তিন দেশের আয়োজনে হতে চলা ফিফা বিশ্বকাপে খেলবে না ইরান। বুধবার দেশটির ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানিয়েছেন। বিশ্বকাপ নিয়ে প্রথমবার মুখ খুলল ইরান সরকার।

রাষ্ট্রীয় টেলিভিশনে ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি বলেছেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার (মার্কিন যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে। তাই কোন অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি না। আমাদের শিশুরা নিরাপদ নয় এবং মৌলিকভাবে, অংশগ্রহণের জন্য এমন কোন শর্ত নেই।’

প্রথমবার ৪৮ দল নিয়ে ছেলেদের বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ফুটবলের সর্বোচ্চ কর্তাসংস্থা ফিফা। এ বিশ্বকাপ বসবে তিন দেশে। এর মধ্যে সর্বোচ্চ ম্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। এছাড়া মেক্সিকো ও কানাডাতে কিছু ম্যাচের আয়োজন হবে। ইরানের সবগুলো খেলা হবে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে।

‘ইরানের বিরুদ্ধে তাদের (যুক্তরাষ্ট্র-ইসরায়েল) পরিচালিত বিদ্বেষমূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে, আট বা নয় মাসের মধ্যে আমাদের উপর দুটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে তারা। তারা আমাদের হাজার হাজার মানুষকে হত্যা ও শহীদ করেছে। অতএব বিশ্বকাপে আমাদের এমন উপস্থিতি থাকতে পারে না।’ বলেছেন দোনিয়ামালি।

ইসলামিক রিপাবলিক অব ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহেদী তাজ আগে বলেছিলেন, ‘ইরানের উপর এমন আক্রমণের পর বিশ্বকাপ নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো এমন আশা করা যায় না। বিশ্বকাপ যদি এমন হয়, কে এমন আছে যে তাদের দলকে এমন জায়গায় পাঠাবে?’

Tags: ইউএসএইরানইরান যুদ্ধ ২০২৬খামেনিমেহেদীলিড স্পোর্টস
Previous Post

জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে জাতীয়ভাবে সম্মত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

Next Post
Map of Bangladesh highlighting Moulvibazar district with Channel i Online logo. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT