চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফিরতে কাতারের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 11, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনায় শত্রুতা হ্রাসের আহ্বান জানিয়ে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি বলেছেন, আঞ্চলিক দেশগুলো ইরানের শত্রু নয়। মধ্যস্থতার মাধ্যমে সমাধানের জন্য ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১১ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি বলেন, প্রতিবেশীদের উপর ইরানের আক্রমণ কারও জন্য সুবিধাজনক নয়।

বেসামরিক অবকাঠামোসহ বিস্তৃত আক্রমণের বিষয়ে কাতার অত্যন্ত চিন্তিত উল্লেখ করে তিনি বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চলমান বোমা হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চল এবং এর বাইরে তার প্রতিবেশীদের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসব অঞ্চলের জ্বালানি-চালিত অর্থনীতি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

কাতারের মন্ত্রী বলেন, “আমরা বিশ্বাস করি যে আলোচনার টেবিলে ফিরে আসা ছাড়া টেকসই এবং দীর্ঘস্থায়ী সমাধানের আর কোনও পথ নেই।”

কাতারের ওপর অযৌক্তিক আক্রমণের কঠোর ভাষায় নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, দোহা এই আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অনুশীলনের জন্য সম্ভাব্য সকল আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

আল-খুলাইফি বলেন, সংঘাতের ফলে বিশ্বব্যাপী যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই সংঘাতের জন্য একটি বৈশ্বিক সমাধান প্রয়োজন, যাতে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে সুশৃঙ্খল্ভাবে চলতে পারে। তাছাড়া জলপথ দিয়ে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও  উল্লেখ করেন তিনি।

আল-খুলাইফি আরও উল্লেখ করে বলেন, চলমান সংঘাতে ইরান কাতার এবং ওমানের মতো দেশগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যারা এর আগে আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিল। একইসাথে ইরান এবং পশ্চিমাদের মধ্যে সেতুবন্ধন তৈরির চেষ্টা করেছে। যতক্ষণ পর্যন্ত এইউ হামলা অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত কোনও দেশই সেই ভূমিকা পালন করতে পারবে না, এটি ইরানকে বুঝতে হবে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি কয়েকদিন আগে তেহরানের সাথে ফোনে কথা বলার সময় এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছিলেন।

আল-খুলাইফি বলেছেন, তখন তিনি ইরানকে তার প্রতিবেশীদের উপর আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন।

দোহা মার্কিন কর্মকর্তাদের সাথেও যোগাযোগ রাখছে এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে শত্রুতা বন্ধ করতে উৎসাহিত করেছে বলেও জানান তিনি।

Tags: ইরান যুদ্ধ ২০২৬
Previous Post

১২ দিনে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল

Next Post

টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম

Next Post
ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ভিয়েতনামে 'ওয়ার্ক ফ্রম হোম' চালুর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT