চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সবচেয়ে ভয়ঙ্কর দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 অপরাহ্ন 10, মার্চ 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আজকের দিনটি সবচেয়ে তীব্র হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

মঙ্গলবার ১০ মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ হবে সবচেয়ে বেশি যুদ্ধবিমান, সবচেয়ে বেশি বোমারু এবং সবচেয়ে বেশি হামলার দিন।’ হেগসেথ আরও জানান, যুদ্ধ শুরুর পর গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে কমসংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সোমবার রাত ছিল অত্যন্ত ভয়াবহ।

ব্রিটিশ সংবাদমাধ্যম (বিবিসি)-কে স্থানীয়রা বলেন, ‘গত রাতে তারা খুব জোরে আঘাত করেছে।’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কাছাকাছি বিমান হামলার সময় একটি ট্যাক্সি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে বিস্ফোরণের ধাক্কায় তার উইন্ডস্ক্রিন ভেঙে যায়।

ট্রাম্পকে সতর্কবার্তা
এদিকে ইরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ‘সাবধান থাকুন, নইলে আপনাকেও সরিয়ে দেওয়া হতে পারে।’

সোমবার ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ সময়ের চেয়ে অনেক এগিয়ে এবং প্রায় পুরোপুরি সফল।

তেলের দামে ওঠানামা
যুদ্ধের প্রভাব বিশ্ববাজারেও পড়েছে। সোমবার তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি ছাড়িয়ে গেলেও ট্রাম্পের মন্তব্যের পর তা আবার ৯০ ডলারের কাছাকাছি নেমে আসে।

পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ প্রস্তুত করছে যুক্তরাজ্য
এদিকে যুক্তরাজ্য জানিয়েছে, প্রয়োজনে সহায়তার জন্য তারা পূর্ব ভূমধ্যসাগর এলাকায় একটি নৌজাহাজ প্রস্তুত করছে। এই উদ্দেশ্যে ‘আরএফএ লাইম বে’ নামের জাহাজটি প্রস্তুত রাখা হয়েছে।

Tags: ইরান যুদ্ধ ২০২৬পেন্টাগনমার্কিন প্রতিরক্ষামন্ত্রী
Previous Post

পাঁচ বিশ্বকাপজয়ী দলকে সম্মাননা দেবে ভারতের ক্রিকেট বোর্ড

Next Post

সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে তদন্তের ঘোষণা

Next Post

সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে তদন্তের ঘোষণা

ঈদযাত্রা আনন্দের করতে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT