চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী ফুটবলারদের ‘বাড়িতে ফেরার’ আহ্বান ইরানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 10, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অস্ট্রেলিয়ায় আশ্রয় নেয়া ইরানের নারী ফুটবল দলের খেলোয়াড়দের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। দলের অধিনায়ক জাহরা ঘানবারিসহ পাঁচজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় আশ্রয় দাবি করার পর তিনি এই আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বাঘাই লিখেছেন, ‘ইরানের নারী ফুটবল দলের সদস্যরা দুশ্চিন্তা করবেন না- ইরান আপনাদের জন্য উন্মুক্ত বাহু নিয়ে অপেক্ষা করছে। বাড়ি ফিরে আসুন।’

এর আগে এএফসি মেয়েদের এশিয়ান কাপে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানিয়েছিলেন ইরানের ৫ নারী ফুটবলার। যাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। ইরানের গণমাধ্যমে তাদের বিশ্বাসঘাতক বলা হয়েছে, এমনকি দেশে ফিরলে জীবনাশের হুমকিও ছিল। এজন্য রাজনৈতিক আশ্রয় দিতে অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে দ্রুত ওই পাঁচ ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দেয় অস্ট্রেলিয়া সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। ইরান জাতীয় দলের সেই তারকারা হলেন: অধিনায়ক-ফরোয়ার্ড ৩৪ বর্ষী জাহরা ঘনবাড়ি, ডিফেন্ডার ২১ বর্ষী ফাতেমেহ পাসন্দিদেহ ও আতেফেহ রামাজানজাদেহ, মিডফিল্ডার ৩২ বর্ষী জাহরা সরবালী এবং ৩২ বর্ষী মোনা হামুদি।

ইরানের বর্তমান রাষ্ট্রকাঠামো ও শাসনকাঠামোর জেরে তাদের নীরব প্রতিবাদ ছিল মাঠে নেমে জাতীয় সংগীত না গাওয়া। দেশের যুদ্ধ পরিস্থিতি এবং দীর্ঘ শাসন ব্যবস্থার প্রতিবাদে সিদ্ধান্তটি নিয়েছিলেন তারা, খবর বিশ্বগণমাধ্যমে।

গত ২ মার্চ সাউথ কোরিয়ার বিপক্ষে টুর্নামেন্টে প্রথম ম্যাচ শুরুর আগে ইরানের জাতীয় সংগীত বাজানোর সময় ওই পাঁচ ফুটবলার নীরবে দাঁড়িয়ে থাকেন। যে কারণে তারা ইরানের কট্টরপন্থীদের সমালোচনা ও তোপের মুখে পড়েন। ২০২২ সালে এশিয়ানে অভিষেক হওয়া ইরানের এটি ছিল দ্বিতীয় আসর। ‘এ’ গ্রুপ সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ফিলিপিন্সের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে পড়েন যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রতিনিধিরা।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় বিপর্যস্ত ইরানের দলটির যখন দেশে ফেরার পালা, কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে তখন টিম হোটেলে উত্তেজনার সৃষ্টি হয়। খেলোয়াড়রা ফেরার জন্য বিমানবন্দরে যেতে বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, সেখানে ইরানি সরকারবিরোধী বিক্ষোভকারীরা জড়ো হন। তারা কিছুক্ষণের জন্য টিম বাস আটকে রাখেন, খেলোয়াড়দের সাহায্যের জন্য ‘আমাদের মেয়েদের বাঁচাও’ লেখা প্লাকার্ড দেখান।

অবশ্য আগেই ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছিলেন, জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো খেলোয়াড়রা যদি ইরানে ফিরে যান, তাদের মৃত্যুর ঝুঁকি থাকতে পারে। অস্ট্রেলিয়া যদি ব্যবস্থা না নেয় তাহলে তিনিই হস্তক্ষেপ করবেন বলেছিলেন।

পরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ইরান দলের পাঁচ খেলোয়াড়কে আশ্রয় দেয়া হয়েছে। লেখেন, ‘গতরাতে আমি ইরানের নারী ফুটবল দলের পাঁচজনকে জানাতে পেরেছি যে, তারা অস্ট্রেলিয়ায় নিরাপদে থাকতে পারবেন এবং এখানে তাদের একটি বাড়ি থাকবে।’

বিষয়টি নিয়ে ফিফা বিবৃতিতে জানিয়েছিল, খেলোয়াড়দের নিরাপত্তা তাদের অগ্রাধিকার এবং সংশ্লিষ্ট অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ ও ফুটবল অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে সংস্থাটি।

Tags: অস্ট্রেলিয়াইরানইরান যুদ্ধ ২০২৬এএফসি এশিয়ান কাপযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

যুদ্ধের উত্তাপে বিশ্ব, জাপানের শক্তি বৃদ্ধি কার উদ্দেশে?

Next Post

গণভোটের রায়কে সম্মান দিতে চাইলে আগে সংসদে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

গণভোটের রায়কে সম্মান দিতে চাইলে আগে সংসদে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী: সিপিডি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT