চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা বাবা–কন্যার আবেগের গল্প

সন্তানকে ঘিরে স্বপ্ন ও স্মৃতি- বইমেলায় ব্যতিক্রমী সংকলন 'আমার সন্তান, আমার স্বপ্ন'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 অপরাহ্ন 09, মার্চ 2026
in শিল্প সাহিত্য
A A

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ব্যতিক্রমধর্মী একটি বই— ‘আমার সন্তান, আমার স্বপ্ন’। মা-বাবা ও সন্তানের সম্পর্ক, স্বপ্ন আর স্মৃতির আবেগঘন গল্পে ভরপুর এই বইটির সম্পাদক মেরিনা ইয়াসমিন।

সময় প্রকাশনের এই বইটির মূল্য ২৪০ টাকা, তবে বইমেলায় পাওয়া যাচ্ছে ১৮০ টাকায়।

বইটির অন্যতম আকর্ষণীয় লেখা দিয়েছেন জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’র স্রষ্টা প্রখ্যাত শিশু সাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর। নিজের কন্যাকে ঘিরে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি তুলে ধরেছেন এক হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা—যেখানে ধরা পড়ে বাবা ও মেয়ের অমলিন বন্ধন।

স্মৃতিচারণ করে ফরিদুর রেজা সাগর নিজের অনুভূতি ব্যক্ত করেছেন এভাবে— “গল্পের শুরুটা অনেকদিন আগের কথা দিয়ে। মোহনা তখন সবেমাত্র নার্সারি স্কুলে যাওয়া শুরু করেছে। মোহনার চেয়ে মেঘনা প্রায় চার বছরের বড়। সুতরাং মেঘনা-মোহনাকে নিয়ে দেশের বাইরে যাওয়ার ব্যাপারে কনার তেমন কোনো দ্বিধা-দ্বন্দ্ব ছিল না।

…ত্রিশ বছর আগে দুবাইতে মোহনাকে নিয়ে আমি বাইরে অপেক্ষা করেছি। ঠিক ত্রিশ বছর পর মোহনা আমেরিকার নিউ ইয়র্কে আমার জন্য সিনেমা হলের বাইরে অপেক্ষা করছে লায়ন কিংয়ের একটি শোতে। বাবা আর কন্যার এই সম্পর্ক, এই রক্তের ঋণ বুঝি-বা কখনোই শোধ হওয়ার নয়।”

শুধু ফরিদুর রেজা সাগরই নন, বইটিতে আরও অনেক মা-বাবা তাদের সন্তানের সঙ্গে সম্পর্ক, স্বপ্ন, সংগ্রাম ও আবেগের গল্প তুলে ধরেছেন।

লেখকদের তালিকায় আছেন আকন শহিদুর রহমান, আরজু মুন জারিন, কুতুবউদ্দিন আহমেদ, চন্দনকৃষ্ণ পাল, জয়া খন্দকার, তানিয়া আফরোজ, নাজিয়া নওরীন (অভি), ফারহানা মান্নান, বাসার তাসাউফ, বি এম মিজানুর রহমান, রকিবুল আমিন, রানা জামান, রিদয়ানুল হাসান, রিপন সারওয়ার, শাহ আকরাম রিয়াদ, শুভ্রা সুফিয়ান ও সামিয়া নিপা।

শিশুতোষ বই ‘সমুদ্রের কাকাতুয়া’সহ ফরিদুর রেজা সাগরের লেখা বেশ একাধিক নতুন বই থাকছে এবারের বইমেলায়। এছাড়া গেল বছর তাঁর লেখা অন্যতম আলোচিত বই ‘ছোটকাকু চল্লিশ’ও থাকছে মেলাতে, অন্যপ্রকাশের এই বিশাল আয়োজনের বইতে একত্রে স্থান পেয়েছে ছোটকাকু সিরিজের ৪০টি কিশোর উপন্যাস।

Previous Post

‘দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কূটনৈতিক আলোচনার কোন সুযোগ নেই’

Next Post

ডিজিটাল সংযোগের যুগে বাড়ছে একাকীত্ব

Next Post

ডিজিটাল সংযোগের যুগে বাড়ছে একাকীত্ব

‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT