চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কূটনৈতিক আলোচনার কোন সুযোগ নেই’

ইরানের শীর্ষ কর্মকর্তা কামাল খারাজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 অপরাহ্ন 09, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তা কামাল খারাজি। তিনি মনে করেন, অর্থনৈতিক চাপই শেষ পর্যন্ত এই সংঘাতের অবসান ঘটাতে পারে।

তেহরানে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কামাল খারাজি এমন মন্তব্য করেন।

খারাজি বলেন, আপাতত কূটনীতির কোন সুযোগ নেই এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাত অর্থনৈতিক চাপের মাধ্যমে শেষ হতে পারে।

তিনি বলেন, ‘আমি এখন আর কূটনীতির কোন সুযোগ দেখছি না। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি রক্ষা করেননি। আমরা দুই দফা আলোচনার সময় দেখেছি। আলোচনার মধ্যেই তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।’

খারাজির মতে, যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ অন্য দেশগুলোকে হস্তক্ষেপে বাধ্য করতে পারে, যাতে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধের নিশ্চয়তা দিতে পারে।

উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ বাড়াতে চায় তেহরান
খারাজি ইঙ্গিত দেন যে, ইরান উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ বাড়ানোর জন্য হামলা চালিয়ে যেতে পারে, যাতে তারা যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে সরে আসতে রাজি করায়।

সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একাধিক হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। তেহরান বলছে, তারা উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করছে। তবে বিভিন্ন ক্ষেত্রে আবাসিক ভবন ও বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা
সংঘাতের কারণে বিশ্ব জ্বালানি বাজারও বড় ধাক্কার মুখে পড়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে এবং সোমবার তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি ছাড়িয়েছে।

চলমান সংঘাতের কারণে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ ব্যাহত হয়েছে, যা ‘‘সুয়েজ সংকট’’-এর সময়কার রেকর্ডের প্রায় দ্বিগুণ।

আইআরজিসির দাবি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস-এর এক মুখপাত্র জানিয়েছেন, অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্বার্থে হামলা চালাতে ইরান তাদের সামরিক শক্তির প্রায় ৬০ শতাংশ ব্যবহার করছে।

নতুন নেতৃত্ব নিয়ে উত্তেজনা
এদিকে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি-কে দেশের সর্বোচ্চ নেতৃত্বের পদে নিয়োগ দেওয়া হয়েছে। এতে সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খারাজি বলেন, ইরানের নতুন নেতৃত্ব ও সামরিক বাহিনী একসঙ্গে কাজ করছে। তিনি আরও বলেন, ইরানের নেতৃত্ব কে হবে তা নিয়ে মন্তব্য করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

Tags: ইরান যুদ্ধ ২০২৬কূটনৈতিক আলোচনাবৈশ্বিক জ্বালানি বাজার
Previous Post

নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

Next Post

স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা বাবা–কন্যার আবেগের গল্প

Next Post

স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা বাবা–কন্যার আবেগের গল্প

ডিজিটাল সংযোগের যুগে বাড়ছে একাকীত্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT