চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের ক্লাব ফুটবলে এক ম্যাচে ২৩ জনকে লাল কার্ড দেখালেন রেফারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 09, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলের ক্লাব ফুটবলে শিরোপা নির্ধারণী এক ম্যাচ রূপ নেয় রণক্ষেত্রে। ভয়াবহ সংঘর্ষ সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মী সামরিক পুলিশকেও। শেষপর্যন্ত ভিডিও দেখে দুই দলের মোট ২৩ ফুটবলারকে দেখানো হয় লাল কার্ড।

নজীরবিহীন এমন ঘটনা দেখা গেল ব্রাজিলের ক্যাম্পেনাতো মিনেইরোর ফাইনালে। ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রুজেইরো ও অ্যাটলেটিকো। রোববারের সে ম্যাচে অবশ্য ১-০তে জিতেছে ক্রুজেইরো। এর মধ্য দিয়ে ব্রাজিল জাতীয় দলের সাবেক কোচ তিতের অধীনে খেলা ক্রুজেইরো ২০১৯ সালের পর প্রথমবার মিনাস জেরাইস রাজ্যের চ্যাম্পিয়ন হল।

তবে ম্যাচের শেষ মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার শুরু হয় যখন অ্যাটলেটিকোর গোলরক্ষক এভারসন ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিশ্চিয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তার বুকে হাঁটু চেপে ধরেন। বলের পেছনে দৌড়াতে গিয়ে ক্রিশ্চিয়ান তার সঙ্গে ধাক্কা খেয়েছিলেন।

এরপর ক্রিশ্চিয়ানের সতীর্থরা তৎক্ষণাৎ এগিয়ে এসে এভারসনের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে এবং তাকে গোলপোস্টের দিকে ঠেলে দেয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই দলের আরও অনেক খেলোয়াড় মারামারিতে জড়িয়ে পড়ে, যদিও নিরাপত্তাকর্মীরা দুই দলকে আলাদা করার চেষ্টা করছিলেন।

ম্যাচ চলাকালীন রেফারি মাথেয়াস দেলগাদো চান্দানকান কোন লাল কার্ড দেখাননি। সংঘর্ষের কারণে মাঠে তখন কার্ড দেখানো সম্ভব না হওয়ায় পরে ভিডিও পর্যালোচনা করে ২৩ জন খেলোয়াড়কে বহিষ্কার করা হয়।

এর মধ্যে ক্রুজেইরোর একমাত্র গোলদাতা কাইও জর্জেসহ ১২ জন খেলোয়াড় লাল কার্ড পান। অন্যদিকে অ্যাটলেটিকোর ১১ জন খেলোয়াড় দেখেন লাল কার্ড। তাদের মধ্যে ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ ও নটিংহ্যাম ফরেস্টের সাবেক ডিফেন্ডার রেনান লদি এবং হাল্ক।

Tags: অ্যাটলেটিকোক্রুজেইরোতিতেব্রাজিললিড স্পোর্টস
Previous Post

ইরানের সামরিক স্থাপনার আশপাশে থাকা নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

Next Post

দেশের শিক্ষা ব্যবস্থা রূপান্তরে অবদান রাখবে গ্রামীণ ইউনিভার্সিটি: ড. ইউনূস

Next Post

দেশের শিক্ষা ব্যবস্থা রূপান্তরে অবদান রাখবে গ্রামীণ ইউনিভার্সিটি: ড. ইউনূস

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী ব্যাংক ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ ব্যাংকে পর্যবেক্ষক: পর্যবেক্ষকের কাজ কী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT