চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে ইরানের হামলায় বাংলাদেশিসহ নিহত ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 পূর্বাহ্ন 09, মার্চ 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

সৌদি আরবের মধ্যাঞ্চলের আল-খারজ এলাকায় একটি আবাসিক কম্পাউন্ডে মিসাইল হামলায় বাংলাদেশিসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, রোববার (৮ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, হানলার পর ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতদের একজন বাংলাদেশি এবং অপরজন ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সৌদি সিভিল ডিফেন্স জানায়, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আল-খারজ শহরটি রাজধানী রিয়াদ থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। এখনও হামলার জন্য সরাসরি কোনো পক্ষকে দায়ী করা হয়নি।

তবে এই হামলার আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে জানায়, তারা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায়, বিশেষ করে রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই বিবৃতি প্রকাশের পর পরই আল-খারজ এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই হামলাকে নতুন করে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে দেখা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই ইরান প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে।

এর ধারাবাহিকতায় ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু ছাড়াও উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও টার্গেট করছে।

Tags: ইরান যুদ্ধ ২০২৬মিসাইল হামলাসৌদি আরব
Previous Post

পর্তুগালে শিশুদের হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

Next Post

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

Next Post
ছবি: প্রতিনিধি

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

জুনিয়র এনটিআরকে দেখতে হাসপাতালে রণক্ষেত্র!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT