ত্রয়োদশ জাতীয় সংসদ প্রাণবন্ত নয় বরং কার্যকর করা হবে বলে জানিয়েছেন চীফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, সংসদ হবে দেশের সকল জাতীয় সমস্যা সমাধান ও কাজের কেন্দ্রবিন্দু। প্রথম অধিবেশনে ১শ’ ৩৩টি অর্ডিন্যান্সের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলেও জানান চীফ হুইপ।








