চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ এখন ভর করেছে ‘সয়াবিন তেল’-এর বাজারে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 08, মার্চ 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
সয়াবিন ও পাম তেলের বোতল, বাজারে মূল্য বৃদ্ধির প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে ঘাটতি দেখা যাচ্ছে। বেশির ভাগ দোকানেই বোতলজাত তেল কম পাওয়া যাচ্ছে, আবার অনেক মহল্লার দোকানে এটি একেবারেই মিলছে না। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দামও বেড়েছে। গত এক সপ্তাহে লিটারপ্রতি খোলা তেলের দাম চার থেকে সাত টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা।

ক্রেতাদের অভিযোগ, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে রমজান ও ঈদ সামনে রেখে ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করছেন এবং দাম বাড়ানোর চেষ্টা করছেন। রোববার রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালীসহ কয়েকটি বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু কোম্পানি তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। ডিলার পর্যায়েও বোতলজাত তেলের দাম বেড়েছে। ফলে খোলা তেলের বাজারে চাপ বেড়েছে। পাশাপাশি যুদ্ধের আতঙ্কে অনেক ক্রেতা প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন, এটিও বাজারে টানাপোড়েন তৈরি করছে।

কারওয়ান বাজারের আব্দুর রব স্টোরের স্বত্বাধিকারী মো. নাঈম বলেন, পাঁচ কার্টন তেল চাইলে ডিলাররা এক কার্টন দেন। পাশাপাশি লিটারপ্রতি তিন থেকে চার টাকা দামও বাড়ানো হয়েছে। মহাখালী কাঁচাবাজারের মাসুমা স্টোরের স্বত্বাধিকারী মো. আল-আমীন বলেন, কয়েক দিন ধরে কোম্পানিগুলো বোতল কম সরবরাহ করছে। আবার অনেক ক্রেতা আগের তুলনায় বেশি তেল কিনছেন।

খুচরা ব্যবসায়ীরা জানান, বাজারে পাঁচ লিটারের বোতলের চাহিদা সবচেয়ে বেশি। এর সর্বোচ্চ খুচরা মূল্য ৯৫৫ টাকা নির্ধারিত। সপ্তাহখানেক আগেও খুচরা ব্যবসায়ীরা ডিলারদের কাছ থেকে এটি ৯২০ টাকায় কিনে ৯৩০ থেকে ৯৫০ টাকায় বিক্রি করতেন। বর্তমানে ডিলাররা ৯৪০ থেকে ৯৫০ টাকায় দিচ্ছেন। ফলে খুচরা বিক্রেতারা সর্বোচ্চ ৯৫৫ টাকায় বিক্রি করছেন। তবে সংকট আরও কয়েক দিন থাকলে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি করতে হতে পারে বলে জানিয়েছেন তারা।

ডিলারদের দাবি, সরবরাহ কমে যাওয়ায় তারা দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। কারওয়ান বাজারে তীর ব্র্যান্ডের ডিলার এটিএন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সেলিম বলেন, আগে যেখানে প্রতিদিন দুই থেকে আড়াইশ কার্টন তেল পাওয়া যেত, সেখানে শনিবার তিনি মাত্র ৫০ কার্টন পেয়েছেন। তবে কোম্পানি জানিয়েছে, চার–পাঁচ দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হতে পারে।

অন্যদিকে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বক্তব্য ভিন্ন। টি কে গ্রুপের পরিচালক শফিউল আথহার তাসলিম বলেন, ডিজেল সংকটের কারণে পণ্যবাহী ট্রাক পাওয়া যাচ্ছে না। ফলে বিভিন্ন স্থানে ভোজ্যতেল সরবরাহে সমস্যা হচ্ছে। এ ছাড়া বিশ্ববাজারে ভোজ্যতেলের দামও সম্প্রতি বেড়েছে।

তবে মেঘনা গ্রুপের সহকারী সিনিয়র মহাব্যবস্থাপক তাসলিম শাহরিয়ার জানান, তাদের কারখানায় পর্যাপ্ত তেল মজুত রয়েছে এবং নিয়মিত বাজারে সরবরাহ করা হচ্ছে। তার মতে, গুজবের কারণে অনেকে প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন, ফলে বাজারে সাময়িক চাপ তৈরি হয়েছে।

বোতলজাত তেলের সংকটের প্রভাব পড়েছে খোলা তেলের বাজারেও। বর্তমানে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ থেকে ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৭৬ থেকে ১৭৮ টাকা। অন্যদিকে সরকার নির্ধারিত পাম অয়েলের দাম ১৬৬ টাকা হলেও খুচরা বাজারে তা ১৭০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন, বোতলজাত তেলের সংকটের কারণে খোলা তেলের বাজারেও চাপ বেড়েছে।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ব্যবসায়ীরা প্রায়ই নানা অজুহাতে দাম বাড়ানোর চেষ্টা করেন। তিনি ঈদ সামনে রেখে বাজার তদারকি জোরদারের আহ্বান জানান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল জলিল বলেন, বাজারে নিয়মিত তদারকি করা হচ্ছে। দাম বৃদ্ধির বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tags: ঈদ বাজারতেলের বাজারদাম বৃদ্ধিবাজার অস্থিরতাব্যবসায়ীভোক্তাভোজ্যতেলরমজান বাজারসয়াবিন তেলসরবরাহ সংকট
Previous Post

৫৪ সেকেন্ডে কেমন হলো ‘দম’-এর ফার্স্ট লুক?

Next Post

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার ৯ মার্চ থেকে বন্ধ: শিক্ষা মন্ত্রণালয়

Next Post

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার ৯ মার্চ থেকে বন্ধ: শিক্ষা মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

ট্রাম্পকে সতর্ক করলেন কাতারের আমির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT