চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ার্টারে ম্যানসিটি, গার্দিওলা বললেন ‘অসাধারণ পারফরম্যান্স’

এফএ কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 08, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সময় ভালো না কাটলেও এফএ কাপে বেশ যাচ্ছে ম্যানচেস্টার সিটির। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল। কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে দলটি। প্রত্যাবর্তনের এমন পারফরম্যান্সকে সেরা বলছেন গার্দিওলা।

নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে ১৮ মিনিটে হার্ভি বার্নসের গোলে এগিয়ে যায় এডি হাউইর দল। ৩৯ মিনিটে ব্রাজিলিয়ান স্যাভিনহোর গোলে সমতায় আসে সিটিজেনরা। পরে ৪৭ ও ৬৫ মিনিটে ওমর মারমুশের গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ টেবিলে দ্বিতীয় দলটি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নিউক্যাসলকে চার ম্যাচের সবগুলোতে হারানোর রেকর্ড করেছে ম্যানসিটি।

জেমস পার্কে জয়ের গুরুত্ব তুলে ধরে গার্দিওলা বলেছেন, ‘এটা অনেক ভালো ছিল। যখন আমরা পাসের একটি ধারা তৈরি করতে চেষ্টা করছিলাম, তখন জেরেমি ডকু ও স্যাভিনভো ভালোই করছিল। তারাই ছিল নীতি নির্ধারক পর্যায়ে। জেমস পার্কে আমাদের একসাথে এটা অসাধারণ পারফরম্যান্স। সত্যি, সত্যিই অনেক ভালো।’

‘আমরা সত্যিই, সত্যিই ভালো খেলেছি। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে গোল করা গুরুত্বপূর্ণ ছিল। এরপর থেকে শেষপর্যন্ত- রক্ষণ এবং মিডফিল্ড, সাধারণভাবে সবাই সত্যিই ভালো ছিল। মারমুশের জন্য খুশি, দ্বিতীয় গোলটি দুর্দান্ত ছিল। নিউক্যাসলকে হারাতে হলে তোমাকে খুব ভালো পারফর্ম করতে হবে, বিশেষ করে এফএ কাপে।’

কোয়ার্টারে উঠে দারুণ এক কীর্তি গড়েছে ম্যানসিটি। গার্দিওলার অধীনে এফএ কাপে ১০ মৌসুমের মধ্যে ৯টিতে কোয়ার্টারে খেলেছে সিটি। ২০১৭-১৮ একমাত্র মৌসুম যখন উইগান অ্যাথলেটিকের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল তারা।

আরও এক কীর্তি হয়েছে ম্যানসিটির। তারা এখন চতুর্থবারের মতো একই মৌসুমে সব প্রতিযোগিতায় প্রতিপক্ষের বিরুদ্ধে চারটি খেলা জিতেছে, ১৯৮৮-৮৯ মৌসুমে প্লাইমাউথ আর্গিলের বিপক্ষে, ২০১৩-১৪ মৌসুমে ওয়েস্টহ্যামের বিপক্ষে এবং ২০২২-২৩ মৌসুমে চেলসির বিপক্ষে আর সবশেষ নিউক্যাসলকে ইএফএল কাপ থেকে ছিটকে দিয়ে।

Tags: এফএ কাপগার্দিওলানিউক্যাসলমারমুশম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

সংসদকে কার্যকর করার নতুন পরিকল্পনা ঘোষণা

Next Post

দাদির পক্ষে পুরস্কার নিলেন জাইমা

Next Post
ছবি: সংগৃহীত

দাদির পক্ষে পুরস্কার নিলেন জাইমা

নারী দিবস: উদযাপন নাকি আত্মসমালোচনার দিন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT