চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, অর্ধেক ডাক্তারই অনুপস্থিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 07, মার্চ 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ডাক্তারদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি পরিদর্শনে যান।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালের উপস্থিতির পরিস্থিতি পর্যালোচনা করে দেখেন, মোট ২১ জন চিকিৎসকের মধ্যে ৫ জন ছুটিতে রয়েছেন। বাকি ১৬ জন দায়িত্বে থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন মাত্র ৮ জন। এছাড়া উপস্থিত চিকিৎসকদের মধ্যেও দুইজন নির্ধারিত সময়ের পরে হাসপাতালে আসেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সময়মতো না আসার বিষয়ে অভিযোগ পাওয়ার পরই তিনি সরেজমিনে পরিদর্শনে আসেন এবং অভিযোগের সত্যতা পেয়েছেন।

তিনি বলেন, আজ সকালে পরিদর্শনে এসে দেখলাম দায়িত্বে থাকা ১৬ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৮ জন উপস্থিত। চিকিৎসকরা মানবিক পেশার সঙ্গে জড়িত। আমরা চাই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে, কিন্তু চিকিৎসকরা যদি সময়মতো উপস্থিত না থাকেন তাহলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়ে। যারা দায়িত্বে থেকেও উপস্থিত হননি, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে রেবিক্স টিকার সংকট নিরসনে সরকার উদ্যোগ নিয়েছে। তিনি জানান, সরকার নগদ অর্থ দিয়ে রেবিক্স টিকা কিনছে এবং দেশের প্রতিটি উপজেলায় তা পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে ভবিষ্যতে দেশে রেবিক্স টিকার ঘাটতি থাকবে না।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি হাসপাতালের সেবার মান ও উপস্থিতির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

Tags: স্বাস্থ্যমন্ত্রীহাসপাতাল পরিদর্শন
Previous Post

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: জাতিসংঘ মহাসচিব

Next Post

হামলার আতঙ্কের মধ্যেই সীমিত পরিসরে খুলছে কাতারের আকাশপথ

Next Post
ছবি: সংগৃহীত

হামলার আতঙ্কের মধ্যেই সীমিত পরিসরে খুলছে কাতারের আকাশপথ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ৮ মার্চ পর্যন্ত ছয় রুটে বিমানের সব ফ্লাইট বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT