চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাগ্য বদলাতে ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল পাল্টাল ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 07, মার্চ 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে অনেকেই ভারতের জন্য ‘অপয়া’ মনে করেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার, চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে সাউথ আফ্রিকার বিপক্ষেও পরাজয় দেখতে হয়েছে সূর্যকুমার যাদবদের। একই ভেন্যুতে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি স্বাগতিকরা। আর শিরোপা মহারণে ভাগ্য বদলাতে ‘অপয়া’ হোটেল পালটাল ভারত দল।

টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালের প্রস্তুতিতে সবকিছু তাদের পক্ষে রাখতে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করছে টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেট বোর্ড। এমনকি কুসংস্কারকেও গুরুত্ব দিচ্ছে তারা।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বিশ্বকাপ চলাকালে সূর্যকুমাররা যে শহরে খেলেছে, সেখানেই ভারতীয় সাপোর্ট স্টাফদের এক সদস্য মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেছেন। আর চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব কাটাতে সেমিফাইনালের আগে মুম্বাইয়ে তারা ৪৫ মিনিট দেরিতে ট্রেনিং সেশন শুরু করেছিল।

এবার আহমেদাবাদে শিরোপা লড়াইয়ের আগে হোটেল পাল্টাল ভারত, হোটেলটিকে তাদের ‘অপয়া’ মনে করা হচ্ছে। অবশ্য হোটেল পরিবর্তনের কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি বোর্ড। তবে ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, অতীতের কিছু অস্বস্তিকর অভিজ্ঞতা নাকি এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে ও এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটপর্বে সাউথ আফ্রিকা ম্যাচের আগে একই হোটেলে ছিল ভারতীয় দল। দুর্ভাগ্যজনকভাবে দুটি ম্যাচই হেরেছে তারা। সেই কারণেই ফাইনালের আগে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

রোববার টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় গড়াবে মহারণ। সূর্যকুমার যাদবদের সামনে সুযোগ টানা দ্বিতীয় শিরোপা জয়ের। নিউজিল্যান্ডের অপেক্ষা প্রথম শিরোপার।

Tags: আহমেদাবাদটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ডভারতলিড স্পোর্টসহোটেল
Previous Post

ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের পর ইরানে হামলায় অর্থনৈতিক মন্দার ঝুঁকি বেড়েছে

Next Post

‘এটাই হয়তো আমার শেষ পোস্ট’- আলভীর দীর্ঘ লেখায় যা আছে

Next Post

‘এটাই হয়তো আমার শেষ পোস্ট’- আলভীর দীর্ঘ লেখায় যা আছে

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT