চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মিনিটের গোলে জয়, এমনটাই চেয়েছিলেন রিয়াল কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 পূর্বাহ্ন 07, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

সেল্টা ভিগোর মাঠে স্বাগতিকদের বিপক্ষে যখন ম্যাচের বয়স ৯০ মিনিট, তখনও ১-১ সমতায় রিয়াল মাদ্রিদ। যোগ করা সময় যখন ম্যাচ, ঠিক তার তিন মিনিটের মাথা ফেদেরিকো ভালভার্দে পায় থেকে জয় সূচক গোলটি আসে লস ব্লাঙ্কোসদের। লা লিগায় বার্সেলোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলেও এক পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল। তাও এ জয় স্বস্তির নিঃশ্বাস কোচ আলভারো আরবেলোয়ার, কারন চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির আগে এমন জয়ই দলের আত্মবিশ্বাসকে তুঙ্গে রাখবে।

ম্যাচের ১১তম মিনিটে অরেলিয়া শুয়ামেনির গোলে লিড পায় সফরকারীরা। ২৫ মিনিটে বোর্জা ইগলেসিয়াসের গোলে সমতায় ফেরে সেল্টা ভিগো। পরবর্তীতে ৯০ মিনিট পর্যন্ত আর জালের দেখা পায়নি কোন দল। ৯০ মিনিট পেরিয়ে যোগ করা চতুর্থ মিনিটে আবারও রিয়ালকে লিড এনে দেন ভালভার্দে। সেই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আরবেলোয়ার শিষ্যরা।

ম্যাচ শেষে কোচ বলেছেন, ‘আমি আশা করেছিলাম, আমি সত্যিই আশা করেছিলাম ব্যাপারটা এমনই (শেষে মুহূর্তের গোলে জয়) হবে। আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বুধবারের ম্যাচটা (চ্যাম্পিয়ন লিগে ম্যান সিটির বিপক্ষে) খুব কঠিন হবে। তখন আমরা ভিন্নভাবে মোকাবিলা করতে পারব। আর আজকের ম্যাচটা আমাদেরকে একটু দিকনির্দেশনা দেবে, আমরা প্রতিটি ম্যাচে কোন পথে এগোতে চাই।’

‘এটাই রিয়াল মাদ্রিদের পরিচয়, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করা, বিশ্বাস রাখা, সংগ্রাম চালিয়ে যাওয়া। আমি নিশ্চিত আমরা আরও অনেক কিছু ভালোভাবে করতে পারি। কিন্তু আজ আমরা যে ব্যক্তিত্ব ও চরিত্র দেখিয়েছি, আমি আশা করি এটা একটা টার্নিং পয়েন্ট হবে, এবং এখান থেকে সবকিছু আরও ভালোভাবে এগোবে।’

লা লিগায় ২৭ ম্যাচে ২০ জয় ৩ ড্র ও ৪ হারে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লস ব্লাঙ্কোসরা। ২৬ ম্যাচে ২১ জয়ে ১ ড্র ও ৪ হারে টেবিলের শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা।

Tags: চ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

ট্রাম্প-এপস্টিন ইস্যু: কিশোরী নিপীড়নের নতুন অভিযোগ প্রকাশ্যে

Next Post

সংকটের দ্বারপ্রান্তে বিশ্ব জ্বালানি! কাতারের অশনি সংকেত

Next Post

সংকটের দ্বারপ্রান্তে বিশ্ব জ্বালানি! কাতারের অশনি সংকেত

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটে ত্রুটিপূর্ণ উড়োজাহাজ ব্যবহারের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT