চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ প্রত্যাশার চেয়ে অনেক উন্নত ও শক্তিশালী: কোরিয়া কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 05, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ মেয়েদের জাতীয় দল। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে হেরেছে দলটি। তবে ওই ম্যাচে নিয়ে আলাদা মূল্যায়ন করেছেন নর্থ কোরিয়ার হেড কোচ রি সং হো। তার মতে, বাংলাদেশ প্রত্যাশার চেয়ে বেশি উন্নত ও শক্তিশালী।

এশিয়ান কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নর্থ কোরিয়ার বিপক্ষে। খেলা হবে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে এবং খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮ টায়।

বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ রি সং হো। সেখানে বাংলাদেশের অনেক সাংবাদিক দেখে খুশি হয়ে বলেন, ‘প্রথমত, আপনাদের সবাইকে এখানে দেখে আমি খুব আনন্দিত। আমরা প্রথম ম্যাচটি ভালোভাবে খেলে জিতেছি। এখন আমাদের সামনে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ রয়েছে। এগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ প্রতিটি ম্যাচই অনেক মূল্যবান।’

‘আমি চীন এবং বাংলাদেশের মধ্যকার প্রথম ম্যাচটি দেখেছি। বাংলাদেশ দলের খেলা দেখে আমার যা মনে হয়েছে তা হলো, তারা প্রত্যাশার চেয়ে অনেক বেশি উন্নত এবং শক্তিশালী। উদাহরণস্বরূপ, তাদের আক্রমণভাগ খুব দ্রুত ছিল এবং রক্ষণভাগ থেকে আক্রমণে অত্যন্ত ক্ষিপ্র ও তীক্ষ্ণ। বাংলাদেশের সাথে পরবর্তী ম্যাচ নিয়ে আমি যা ভাবছি তা হলো আমাদের রক্ষণভাগের দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে যাতে আমরা তাদের সফলভাবে আক্রমণ করার কোনো সুযোগ না দিই।’

বাংলাদেশকে নিয়ে নর্থ কোরিয়া চিন্তিত উল্লেখ করে কোচ বলেন, ‘আগামীকালের ম্যাচ নিয়ে আমি কিছুটা চিন্তিত। কারণ আমি দেখছি যে আমাদের গ্রুপের অন্য তিনটি দলই খুব শক্তিশালী। কোনো দলকেই খাটো করে দেখার সুযোগ নেই। আমি মনে করি আসরের ফাইনালের পথে আগামীকালের ম্যাচটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।’

Tags: অস্ট্রেলিয়াএএফসিএশিয়ান কাপকোরিয়াচীনবাংলাদেশলিড স্পোর্টসসিডনি
Previous Post

জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতি পদে বাংলাদেশকে লিবিয়ার সমর্থন

Next Post

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

Next Post

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT