চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের কাজে ফেরার পথ দেখাচ্ছে ব্র্যাকের ‘ব্রিজ রিটার্নশিপ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 05, মার্চ 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাতৃত্বকালীন সময় ও পারিবারিক দায়িত্বের কারণে বিপুল সংখ্যক পেশাজীবী নারী চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। এক জরিপে দেখা গেছে, পেশাজীবী নারীদের প্রায় ৭৫ শতাংশই এই দুই কারণে স্বেচ্ছায় বা বাধ্য হয়ে কর্মজীবন থেকে বিরতি নেন।

এই পরিস্থিতিতে কর্মক্ষেত্র থেকে বিরতি নেওয়া নারীদের আবার পেশাজীবনে ফিরিয়ে আনতে কাজ করছে ব্র্যাকের ‘ব্রিজ রিটার্নশিপ’ কর্মসূচি।

বৃহস্পতিবার ৫ মার্চ ঢাকার মহাখালীতে ব্র্যাক সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ব্র্যাকের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার মৌটুসী কবীর বলেন, কাজ থেকে বিরতি নেওয়া কোনো দুর্বলতা নয়। একটি প্রতিষ্ঠিত ক্যারিয়ার থেকে সাময়িক সরে দাঁড়ানো অনেক সময় বড় সিদ্ধান্ত ও বড় ঝুঁকি। তবে পেশায় বিরতি মানেই দক্ষতার অভাব নয়। প্রতিভাবান নারীদের আবার কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতেই ব্রিজ রিটার্নশিপ কর্মসূচি চালু করা হয়েছে।

তিনি বলেন, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বলেছিলেন, “আমি আমার জীবনে কখনো কোনো পরাজিত নারীকে দেখিনি।” সেই বিশ্বাস থেকেই এই উদ্যোগের সূচনা।

অনুষ্ঠানে জানানো হয়, এবার ব্রিজ রিটার্নশিপ কর্মসূচিতে ১ হাজার ২০০ জনের বেশি আবেদনকারীর মধ্য থেকে কয়েক ধাপের বাছাই প্রক্রিয়ায় চূড়ান্তভাবে ২৪ জনকে নির্বাচিত করা হয়েছে। তারা ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে আগামী ছয় মাস কাজ করবেন।

নির্বাচিত প্রার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নেতৃত্ব উন্নয়ন কর্মশালা ও মেন্টরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান এবং করপোরেট সংস্থার সঙ্গে তাদের যোগাযোগ স্থাপনে সহায়তা করা হবে, যাতে তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী নতুন কর্মসংস্থান খুঁজে নিতে পারেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আবেদনকারীদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৩৮ দশমিক ৮ শতাংশ নারী পারিবারিক দায়িত্বের কারণে চাকরি ছেড়েছেন এবং ৩৬ শতাংশ মাতৃত্বকালীন সময়ের কারণে কর্মজীবন থেকে বিরতি নিয়েছেন।

এছাড়া অন্যান্য কারণের মধ্যে রয়েছে, ব্যক্তিগত কারণ ১৮ দশমিক ৮ শতাংশ, উচ্চশিক্ষা ১৪ দশমিক ৪ শতাংশ, বিরূপ কর্মপরিবেশ ৮ দশমিক ৫ শতাংশ, সামাজিক চাপ ৪ দশমিক ৭ শতাংশ।

অন্যদিকে বিরতির পর কাজে ফেরার প্রধান অনুপ্রেরণা হিসেবে আবেদনকারীরা উল্লেখ করেছেন ক্যারিয়ার উন্নতি ৭৬ দশমিক ৫ শতাংশ, নিজস্ব পরিচয় তৈরি ৬২ দশমিক ২ শতাংশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ৫৭ দশমিক ৭ শতাংশ, আর্থিক স্বাধীনতা ৫৬ দশমিক ৫ শতাংশ, পরিবারের জন্য অবদান রাখা ৪২ দশমিক ৭ শতাংশ।

তথ্য বিশ্লেষণে আরও দেখা গেছে, ৬৭ দশমিক ৯ শতাংশ আবেদনকারী এক থেকে দুই বছর কর্মক্ষেত্র থেকে বিরতিতে ছিলেন। এছাড়া ৬ দশমিক ৬ শতাংশ নারী ছয় বছরের বেশি সময় কর্মক্ষেত্রের বাইরে ছিলেন।

আবেদনকারীদের মধ্যে ৫৮ শতাংশের অভিজ্ঞতা ছিল তিন থেকে পাঁচ বছর, আর ২৮ দশমিক ৬ শতাংশের অভিজ্ঞতা সাত বছরের বেশি।

প্যানেল আলোচনায় ব্রিজ রিটার্নশিপ কর্মসূচি থেকে ব্র্যাকে যোগদানকারী এলিজাবেথ মারান্ডি ও ফারাহ মাহবুব নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমিনও কর্মসূচি সম্পর্কে নিজের অভিজ্ঞতা জানান।

ব্র্যাক জানায়, কর্মক্ষেত্র থেকে বিরতিতে থাকা নারীদের পেশাজীবনে পুনঃপ্রবেশে সহায়তা করতে ব্রিজ রিটার্নশিপ কর্মসূচি গত বছর শুরু হয়েছে। প্রথম বছরে প্রায় ১ হাজার ১০০ আবেদনকারীর মধ্য থেকে ১৫ জনকে নির্বাচিত করা হয়েছিল।

Tags: ব্রিজ রিটার্নশিপব্র্যাক
Previous Post

ধর্ষণ-নিপীড়ণ-হত্যার বিরুদ্ধে এনএসইউতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

Next Post

বসতবাড়ির সিম গাছে কালিম পাখির সংসার, চাঞ্চল্য রাণীশংকৈলে

Next Post

বসতবাড়ির সিম গাছে কালিম পাখির সংসার, চাঞ্চল্য রাণীশংকৈলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ছবি: সংগৃহীত।

ইরানে হামলার নেপথ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্য: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT