চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 পূর্বাহ্ন 05, মার্চ 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ঘটনায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ ক্রুসহ ৩৭৮ বাংলাদেশিকে নিয়ে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশিরা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েন তারা।

বিমানবন্দর সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়।

এরই অংশ হিসেবে প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার রাতে দুবাই থেকে রওনা দিয়ে আজ ভোরে ঢাকায় পৌঁছায়। দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে এবং দুবাইয়ের স্থানীয় সময় রাত ১০টায় ফিরতি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, যেসব প্রবাসী বাংলাদেশির ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই বিশেষ ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দুবাই এয়ারপোর্ট অথরিটি ইউএস-বাংলাসহ এমিরেটস ও এয়ার ইন্ডিয়াকে বিশেষ এই ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

জানা গেছে, এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে বিশেষ দুটি ফ্লাইট পরিচালিত হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিদের সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা

টিকিট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যে কোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ১৩৬০৫, মোবাইল ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬ নম্বরে যোগাযোগ করতে বলেছে ইউএস-বাংলা।

প্রবাসী বাংলাদেশিদের গ্রহণ করতে বিমানবন্দরে অপেক্ষারত স্বজনরা বলেন, হঠাৎই যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় স্বজনরা উদ্বিগ্ন ছিলেন। যোগাযোগ করলে কিছুক্ষণ পরপরই মিসাইল হামলার খবর পাচ্ছিলেন। এতে পরিবার- পরিজনরা আতঙ্কিত হয়ে পড়েন।

নিরাপদে দেশে ফিরে স্বজনের আলিঙ্গনে এক প্রবাসী

ফেরত আসা ব্যক্তিদের পরিবার-স্বজনদের অনেকে ইউএস বাংলা এয়ারলাইনসের এই ফ্লাইটের কথা জানতে পেরে গভীর রাতেই বিমানবন্দরে চলে আসেন। এখানেই সারেন সেহরি।

বিমান অবতরণের খবরে সবাই সন্তুষ্ট। প্রিয়জনকে নিরাপদে ফেরত পাচ্ছেন, এটাই তাদের বড় স্বস্তি।

ফেরত আসা যাত্রীদের মধ্যে শ্রমিক, পর্যটক ও বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি রয়েছেন। দেশে ফিরে তারা স্বস্তি প্রকাশ করেন এবং দ্রুত দেশে ফিরতে সহায়তা করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

Tags: ইউএস বাংলা এয়ারলাইনন্সইরান যুদ্ধ ২০২৬দুবাইপ্রবাসী বাংলাদেশিবিশেষ ফ্লাইট
Previous Post

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার উদ্যোগ ব্যর্থ

Next Post

অলীন বাসারের নতুন উপন্যাস ‘আয়নার ওপাশে’র মোড়ক উম্মোচন

Next Post

অলীন বাসারের নতুন উপন্যাস 'আয়নার ওপাশে'র মোড়ক উম্মোচন

ছবি: সংগৃহীত

এক কলঙ্কময় রাত থেকে রক্ষা পেল ঢাবি: সর্ব মিত্র চাকমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT