চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হচ্ছে ‘দেনা পাওনা’, নির্মাতা বললেন ‘খারাপ লাগছে’

ঈদ উপলক্ষে নির্মাণ করা হয়েছে ধারাবাহিকের ৭ পর্বের এক বিশেষ আয়োজন ‘দেনা পাওনা ঈদ স্পেশাল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 05, মার্চ 2026
in বিনোদন
A A

সিনেমাওয়ালার প্রযোজনায় কেএম সোহাগ রানা পরিচালিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘দেনা পাওনা’ শেষ হচ্ছে। মধ্যবিত্ত পরিবারের অন্যরকম গল্প আর সম্পর্কের টানাপোড়েনে নির্মিত জনপ্রিয় এই ধারাবাহিকটি দীর্ঘ এক বছর প্রচারের পর আগামী সপ্তাহে শেষ হচ্ছে।

ইতোমধ্যে ধারাবাহিকটির ১২২টি পর্ব সম্প্রচারিত হয়েছে। সোহাগ রানা জানান, আগামী সপ্তাহে প্রচারিত ১২৪ নম্বর পর্ব দিয়েই শেষ হবে দীর্ঘ পথচলা। তবে আসন্ন ঈদের জন্য থাকছে বিশেষ চমক।

ঈদ উপলক্ষে নির্মাণ করা হয়েছে ধারাবাহিকের ৭ পর্বের এক বিশেষ আয়োজন ‘দেনা পাওনা ঈদ স্পেশাল’। ঈদের রাত থেকে চ্যানেল আইতে প্রচারের পর ‘দেনা পাওনা’ পরের দিন দুপুর ১২টা থেকে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্টে প্রচারিত হবে ৭ পর্বের ‘দেনা পাওনা ঈদ স্পেশাল’।

কেএম সোহাগ বলেন, ঈদ স্পেশালের গল্পেও ভিন্নতা আছে। যে গল্প ‘দেনা পাওনা’য় দেখানো হয়নি সেই গল্প দেখবেন দর্শক।

সিরিয়ালটি শেষ হওয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, এই সিরিয়াল দিয়ে মানুষের যে ভালোবাসা পেয়েছি সেটা চাওয়ার চেয়ে অনেক বেশি। ভালো কাজ করলে মানুষ যে এমনভাবে ভালোবাসা দিতে পারে আমার জানা ছিল না। ভালো কাজ করলে মানুষ সেটা পছন্দ করবে সেটা যেখানেই হোক না কেন। এই সিরিয়াল আমার ক্যারিয়ারে নির্মাতা হিসেবে দায়িত্ব বাড়িয়ে দিয়েছে।

সোহাগ বলেন, দীর্ঘদিন ধরে আমরা মাসের একটি নির্দিষ্ট সময়ে শুটিং করতাম, একেবারে ফ্যামিলির মতো ছিলাম। সবকিছু অভ্যাসে পরিণত হয়েছিল। সেই অভ্যাসটা এবার নাই হতে যাচ্ছে। এজন্য কিছুটা খারাপ লাগছে।

‘দেনা পাওনা’ সিরিয়ালের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, তাবাসসুম ছোঁয়া, শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, এমএনইউ রাজু, ডা. এজাজুল ইসলাম, সুষমা সরকার, মুসাফির সৈয়দ, এবি রোকন, তানজিম হাসান অনিক প্রমুখ।

Tags: অ্যালেন শুভ্রএবি রোকনএমএনইউ রাজুডা. এজাজুল ইসলামতানজিম হাসান অনিকদেনা পাওনামনিরা আক্তার মিঠুমুসাফির সৈয়দলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশিল্পী সরকার অপুসুষমা সরকার
Previous Post

খুলনা নগরীর প্রাণকেন্দ্রে কুপিয়ে ও গুলি করে এক ব্যবসায়িকে হত্যা করেছে দুর্বৃত্তরা

Next Post

অস্ট্রেলিয়া ও কানাডার প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান

Next Post
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া ও কানাডার প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT